1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্মারক সই

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের প্রথম দিনে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই ও তিনটি নোট বিনিময় হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত এ সমঝোতা স্মারক সই ও নোট বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম নোট বিনিময়টি হয়েছে উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে।

উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে প্রথম বিনিময় নোট সই হয়। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজী হাসান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল নিজ নিজ দেশের পক্ষে সই করেন। দ্বিতীয় বিনিময় নোটে সই করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে কূটনীতিকদের প্রশিক্ষণ বিষয়ে।

এরপর প্রথমেই মালয়েশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক সমঝোতা সই হয়েছে। মালয়েশিয়া সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিতীয় সমঝোতা স্মারকটি হচ্ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ, এলএনজি অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য এবং তাদের অবকাঠামোতে সহযোগিতা বিষয়ক। মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থনৈতিক মন্ত্রী দাতুক সেরি আমির হামজাহ বিন আজিজান এবং বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা এম ফওজুল কবির খান সমঝোতা স্মারকে সই করেন। তৃতীয় বিনিময় নোটটি স্বাক্ষরিত হয়েছে হালাল ইকোসিস্টেমের ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দফতরের উপমন্ত্রী সিনেটর ড. জুলকিফলি বিন হাসান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন চুক্তিতে স্বাক্ষর করেন।

তৃতীয় সমঝোতা স্মারকটি মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে সহযোগিতা সংক্রান্ত। ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস) মালয়েশিয়ার চেয়ারম্যান দাতুক অধ্যাপক ড. মোহাম্মদ ফয়েজ আবদুল্লাহ এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামিম আহসান এই সমঝোতায় সই করেন।

চতুর্থ সমঝোতা স্মারকটি হচ্ছে মিমোস সার্ভিসেস এসডিএন বিএইচডি এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) মধ্যে সহযোগিতা বিষয়ে। মিমোস সার্ভিসেস এসডিএন বিএইচডি (এমএসএসবি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফৌজি ইয়াহায়া এবং বিএমসিসিআই প্রেসিডেন্ট শাব্বির আহমেদ খান সমঝোতা স্মারকে সই করেন।

পঞ্চম সমঝোতা স্মারকটি সই হয় মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মধ্যে। এনসিআইএম সভাপতি দাতো সেরি এন গোবালাকৃষ্ণান এবং এফবিসিসিআইয়ে’র প্রশাসক মো. হাফিজুর রহমান সমঝোতা স্মারকে সই করেন।

১২ আগস্ট ২০২৫
ফেভিকন

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্মারক সই

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্মারক সই

আপডেট সময় : ১০:৫৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫