1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

অবসরে যাচ্ছেন কোহলি-রোহিত

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। সবশেষ আইপিএল চলাকালীন কাছাকাছি সময়ে দুজনে ছেড়েছেন টেস্ট ক্রিকেটও। তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভাবনায় ৫০ ওভারের ক্রিকেট খেলছেন তারা দুজন। যদিও গুঞ্জন আছে অস্ট্রেলিয়া সফরের পর ওয়ানডে থেকে অবসর নিতে পারেন কোহলি ও রোহিত। এমন প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক জাগরণ।

২০২৭ সালে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় হবে ওয়ানডে বিশ্বকাপের আগামী আসর। আইসিসির ভবিষ্যত সূচি অনুযায়ী, বিশ্বকাপের আগে ৮টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত। অর্থাৎ দুই বছরে মাত্র ২৪টি ওয়ানডে খেলার সুযোগ পাবেন তারা। এত অল্প ম্যাচ খেলে ২০২৭ বিশ্বকাপে তারা দুজনে সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সৌরভ গাঙ্গুলি।

ম্যাচ অনুশীলন ও ফিটনেস ধরে রাখার চ্যালেঞ্জে পড়তে হতে পারে তাদের। ভারতের পরের ওয়ানডে সিরিজ চলতি বছরের অক্টোবরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। দৈনিক জাগরণের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়া সফর শেষেই ওয়ানডে ক্রিকেটও ছাড়তে পারেন রোহিত ও কোহলি। তবে তাদের দুজনের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ থাকবে।

সেটার জন্য অবশ্য নির্বাচকদের শর্ত মেনে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ভারতের একদিনের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি। নির্বাচকদের চাওয়া অনুযায়ী, বিশ্বকাপে খেলতে হলে কিংবা ভাবনায় থাকতে হলে ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে রোহিত ও কোহলির দুজনকেই।

ওই বিশ্বকাপের সময় কোহলির বয়স হবে ৩৮ এবং রোহিত প্রায় ৪০ বছর ছুঁয়ে ফেলবে। এমন অবস্থায় পারফরম্যান্সের সঙ্গে ফিটনেস চ্যালেঞ্জেতেও উতরে যেতে হবে তাদের। আইপিএলের সবশেষ আসরের আগে কোহলি জানিয়েছিলেন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ জিততে চান। তবে বর্তমানে ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন রোহিত ও কোহলির দুজনই।

১১ আগস্ট ২০২৫
ফেভিকন

অবসরে যাচ্ছেন কোহলি-রোহিত

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

অবসরে যাচ্ছেন কোহলি-রোহিত

আপডেট সময় : ০৭:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫