1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী দল

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাম্প্রতিক সময়ের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেল বাংলাদেশ নারী ফুটবল দল। আজ (৭ আগস্ট) প্রকাশিত ফিফার সর্বশেষ নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠে এসেছে লাল-সবুজের দল।

ফিফার ওয়েবসাইটে জানানো হয়েছে, নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১১৭৯.৮৭। আগের তুলনায় এবার মেয়েরা পেয়েছে ‍+৮০.৫১ পয়েন্ট, যা এই হালনাগাদে সর্বোচ্চ। সবচেয়ে বেশি ধাপ এগিয়ে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশের নারী দল।

গত জুনে মিয়ানমার সফরের সময় ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে ছিল বাংলাদেশ। এরপর ২৯ জুন ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে এবং ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে হারায় পিটার বাটলারের শিষ্যরা। এই দুই জয়ে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করার পাশাপাশি র‍্যাঙ্কিংয়েও দারুণ উন্নতি হয়েছে।

ফিফার তথ্যমতে, এর আগে বাংলাদেশ নারী দল ২০১৩ ও ২০১৭ সালের ডিসেম্বরে সর্বোচ্চ ১০০তম স্থানে পৌঁছেছিল। তবে এবারকার উন্নতি ছিল সবচেয়ে বেশি রেটিং অর্জন এবং ধাপ এগোনোর দিক দিয়ে।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে হেরে ১৯ ধাপ পিছিয়ে ১১১তম স্থানে নেমেছে বাহরাইন। এক ধাপ পিছিয়েছে মিয়ানমার, এখন তারা আছে ৫৬ নম্বরে।

এবারের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ তিনেও এসেছে পরিবর্তন। ইউরোর রানার্স আপ স্পেন দুই থেকে উঠে এসেছে এক নম্বরে। যুক্তরাষ্ট্র এক নম্বর থেকে নেমে গেছে দুইয়ে। সুইডেন তিন ধাপ এগিয়ে উঠে এসেছে তিন নম্বরে। কোপা আমেরিকাজয়ী ব্রাজিল নেমে গেছে চার থেকে সাত নম্বরে। আর্জেন্টিনার অবস্থান ৩০তম।

০৭ আগস্ট ২০২৫
ফেভিকন

ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী দল

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী দল

আপডেট সময় : ০৩:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫