1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১২:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

ডি পল-সুয়ারেজ নৈপুণ্যে নকআউট পর্বে মেসিবিহীন মায়ামি

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিগস কাপের আগের ম্যাচে মাত্র ১১ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। তবে নেকাক্সার বিপক্ষে ম্যাচটি টাইব্রেকারে জিতে নকআউটে জায়গা করে নেয়ার লড়াইয়ে ভালোভাবেই নিজেদের টিকিয়ে রেখেছিল ইন্টার মায়ামি। পুমার বিপক্ষে ম্যাচে জয় পেলেই নকআউট পর্বে খেলা নিশ্চিত, কিন্তু ইনজুরির কারণে পাওয়া যাবে না দলের সেরা খেলোয়াড় মেসিকে। লুইস সুয়ারেজ-ডি পলরা জ্বলে উঠলেন দলের প্রয়োজনের সময়েই।

বৃহস্পতিবার (৭ আগস্ট) চেজ স্টেডিয়ামে পুমাসকে ৩-১ গোলে হারিয়েছে মেসিবিহীন ইন্টার মায়ামি। স্বাগতিকদের পক্ষে রদ্রিগো ডি পল, লুইস সুয়ারেজ ও তাদেও আলেন্দে গোল করেন। পুমার একমাত্র গোলটি করেন হোর্হে রুভালকাবা।

এই জয়ে নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। ৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এমএলএসের ক্লাবের মধ্যে শীর্ষে আছে তারা।

ঘরের মাঠে আধিপত্য দেখিয়েছে ইন্টার মায়ামি। ৫৬ শতাংশ বল পজেশন ধরে রেখে ১৮টি শট নিয়ে ৭টিই লক্ষ্যে রাখতে পেরেছে মেসিকে ছাড়া খেলতে নামা দলটি। অন্যদিকে পুমাস ১২টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে।

তবে, ম্যাচের পরিস্থতির বিপরীতেই প্রথম গোল আদায় করে নেয় পুমাস। ৩৪ মিনিটে ভিতে ডি-বক্সে থ্রুবল বাড়ান। ফাঁকায় দাড়ানো রুভালকাবা দারুণ ভলিতে বল জালে পাঠান।

তবে, গোল শোধ করতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা। অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে কিছুদিন আগে যোগ দেয়া ডি পল ৪৫ মিনিটে সমতায় ফেরান মায়ামিকে।

বাঁ প্রান্তের বাইলাইন থেকে ডি-বক্সে নিচু ক্রস বাঁড়ান সুয়ারেজ। পুমাসের ডিফেন্ডার লাফিয়েও ক্রসের নাগাল পাননি। ফাঁকায় দাঁড়ান ডি পল বল পেয়ে যান, প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এটি মায়ামির হয়ে এই আর্জেন্টাইনের প্রথম গোল।

৪৭ মিনিটে ডি পলের নেয়া প্লেসিং ফ্রিকিক থেকে বল জালে পাঠিয়েছিলেন সুয়ারেজ। কিন্তু ভিএআর দেখে রেফারি গোল বাতিল করে দেন। গোল করার সময় অফসাইডে ছিলেন তিনি।

৫৯ মিনিটে ডি-বক্সে সেগোভিয়ার পা থেকে বল কেড়ে নিতে গিয়ে হ্যান্ডবল করে বসে পুমাসের এক খেলোয়াড়। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিক থেকে বল জালে পাঠান সুয়ারেজ।

৬৭ মিনিটে আলেন্দের শট ঠেকিয়ে দেন পুমাসের গোলরক্ষক। তবে দুই মিনিট পর আর তার শট ঠেকাতে পারেননি। সুয়ারেজের ডিফেন্সচেরা পাস থেকে গোল করেন ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন।

৮৪ মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ নষ্ট করে বেঞ্জামিন ক্রেমাশ্চি। মাঝমাঠ থেকে ফাঁকায় বল পেয়েছিলেন ক্রেমাশ্চি। গোলরক্ষককে কাটিয়েও সাইডনেটিং করে সুযোগ নষ্ট করেন তিনি।

০৭ আগস্ট ২০২৫
ফেভিকন

ডি পল-সুয়ারেজ নৈপুণ্যে নকআউট পর্বে মেসিবিহীন মায়ামি

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

ডি পল-সুয়ারেজ নৈপুণ্যে নকআউট পর্বে মেসিবিহীন মায়ামি

আপডেট সময় : ১০:৫৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫