শিরোনাম
বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা সংবাদ ডেস্কঃ বিখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাপ্পি লাহিড়ী ৮০ এবং ৯০ এর দশকে নৃত্য সঙ্গীতকে ভারতে জনপ্রিয় করে তোলেন। তিনি আজ মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
সূত্র: বাসস
ঢাকা সংবাদ.কম/এসআর
১৬ ফেব্রুয়ারি ২০২২











