1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

শুধু পাসের হারেই নয় ফলেও এগিয়ে ছাত্রীরা

শনিবার থেকে একাদশে ভর্তি শুরু

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ ডেস্কঃ শিক্ষার বিভিন্ন স্তরে নারীদের অংশগ্রহণে সমতা অর্জন হয়ে গেছে বা হচ্ছে, এ খবর পুরোনো। কিন্তু শুধু শিক্ষায় অংশগ্রহণেই নয়, পাবলিক পরীক্ষার ফলাফলেও এখন ছাত্রীরা এগিয়ে থাকছেন। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলেও ছাত্রদের পেছনে ফেলে এগিয়ে গেলেন ছাত্রীরা। শুধু পাসের হারেই নয়, ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এবার মেয়েরা এগিয়ে আছেন।

২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশ করা হয়েছে। বেলা ১১টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তরের পর তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ ফলাফল ঘোষণা করেন। পরে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন শুধু এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ৫৭।

ছাত্রছাত্রীদের ফলাফলের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় ছাত্রীদের পাসের হার ৯৬ দশমিক ৬৭ শতাংশ, যা গড় পাসের হারের চেয়েও বেশি। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৯৪ দশমিক ৪৪ শতাংশ, যা গড় পাসের হারের চেয়ে কম।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন মোট ১১ লাখ ১৫ হাজার ৭০৫ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। অংশগ্রহণের দিক দিয়েও ছাত্রীরা এগিয়ে ছিলেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী ছিলেন ৫ লাখ ৬৪ হাজার ৩২৪, বাকিরা ছাত্র। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে পাস করেছেন ১০ লাখ ৬৬ হাজার ২৪২ জন। তাঁদের মধ্যে ছাত্রী ৫ লাখ ৪৫ হাজার ৫২৯, আর ছাত্র ৫ লাখ ২০ হাজার ৭১৩।

অন্যদিকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন, যাঁদের গড় নম্বর প্রতিটি বিষয়ে ৮০ থেকে ১০০–এর মধ্যে। তাঁদের মধ্যে ছাত্রী ৯৮ হাজার ৪০৩, আর ছাত্র ৮০ হাজার ১১৯।

শুধু এবারই ছাত্রীরা ভালো করেছেন তা নয়। গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, পাসের হারে ছাত্রীরা এগিয়ে থাকছেন। ছাত্রীদের ভালো করার কারণ হিসেবে বিশেষজ্ঞেরা বলে আসছেন, এখন পরিবারগুলোর মধ্যে আগের চেয়ে সচেতনতা বেড়েছে। এখন আগের মতো মেয়েদের আলাদা চোখে দেখা হয় না। আবার বাল্যবিবাহ বন্ধে সরকারের উদ্যোগ যেমন আছে, তেমনি উপবৃত্তিসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের সহায়তা করার চেষ্টাও আছে। তুলনামূলকভাবে পড়াশোনায় ছাত্রীরা যত্নবান বেশি। সবকিছুর ইতিবাচক প্রভাব পড়েছে পরীক্ষার ফলে।

ঢাকা সংবাদ.কম/এসআর

১৩ ফেব্রুয়ারি ২০২২
ফেভিকন

শুধু পাসের হারেই নয় ফলেও এগিয়ে ছাত্রীরা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৫:২১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২ ৭৭ বার পড়া হয়েছে

শুধু পাসের হারেই নয় ফলেও এগিয়ে ছাত্রীরা

আপডেট সময় : ০৫:২১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২