বাগাতিপাড়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নাটোরের বাগাতিপাড়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত পেড়াবাড়িয়া দাখিল মাদরাসা তারুণ্যের উৎসব উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৯ ফেব্রুয়ারী রবিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ১০ ফেব্রুয়ারী সোমবার দুপুরে মাদ্রাসার হলরুমে ক্রীড়া প্রতিযোগিতা অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানের শিক্ষক আনোয়ার হোসেন মুজাহিদের সঞ্চালনায় ও সুপারিন্টেন্ডেন্ট মাওলানা শামসুল আরেফিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাগাতিপাড়া পৌর প্রশাসক সুরাইয়া মমতাজ।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানে সহকারী সুপার ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেন,তালতলা ওয়ারেছিয়া দাখিল মাদরাসা সুপার আকরাম হোসেনসহ সহ পেড়াবাড়িয়া দাখিল মাদরাসা সকল শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।











