1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

বৈষম্যবিরোধী আন্দোলনে ১ লাখ টাকার ক্ষতি, দাবি ২০ লাখ

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী আন্দোলনকে পুঁজি করে অর্থ লোপাটের চেষ্টার অভিযোগে বাগেরহাট জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে দুদকের বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় দুদকের দলটি জেলা পরিষদের গেট, ভবনের সামনে থাকা ম্যুরালসহ ভবনের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝুমুর বালাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারী পরিচালক। তবে অভিযানের সময় নিজেকে নির্দোষ দাবি করেন ঝুমুর বালা।

দুদক ও জেলা পরিষদ সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে দেশের চলমান পরিস্থিতিতে বাগেরহাট জেলা পরিষদের কাছে ক্ষয়ক্ষতির পরিমাণ চাওয়া হয়। এই চিঠির প্রেক্ষিতে ১৩ আগস্ট বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝুমুর বালা স্বাক্ষরিত ক্ষয়ক্ষতির পরিমাণের একটি তালিকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পাঠানো হয়। ওই চিঠিতে আনুমানিক ২০ লাখ টাকা ক্ষতির পরিমাণ দেখানো হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, জেলা পরিষদ আঙ্গিনার সামনের ম্যুরাল, জেলা পরিষদের গেটসহ প্রাচীর  ও সিসি ক্যামেরা ভাঙচুরের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অভিযানে থাকা দুদক কর্মকর্তারা জানান, ক্ষয়ক্ষতির সত্যতা যাচাই ও আর্থিক পরিমাণের যৌক্তিকতা যাচাইয়ে এই অভিযান চালানো হয়েছে। প্রাথমিক পরিদর্শনে আমাদের কাছে মনে হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বোচ্চ হলে ৫০ হাজার থেকে এক লাখ টাকা। অভিযান থেকে প্রাপ্ত তথ্যাদি প্রতিবেদন আকারে দুদক প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখানকার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুদক সমন্বিত বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমরা জেলা পরিষদের পরিষদের গেট, ভবনের সামনে থাকা মুড়ালের স্থাপনা, প্রাচিরসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে ক্ষয়ক্ষতির পরিমান ৫০ হাজার থেকে এক লক্ষ টাকার বেশি নয়। আমাদের পরিদর্শনে প্রাপ্ত তথ্য ও কিছু কাগজপত্র নিয়েছি, সেসব পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহনের দুদক প্রধান কার্যালয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পাঠানো হবে বলে জানান এই কর্মকর্তা।

৩১ ডিসেম্বর ২০২৪
ফেভিকন

বৈষম্যবিরোধী আন্দোলনে ১ লাখ টাকার ক্ষতি, দাবি ২০ লাখ

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১০:২৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলনে ১ লাখ টাকার ক্ষতি, দাবি ২০ লাখ

আপডেট সময় : ১০:২৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪