1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০১:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

২৫ বছর বয়সেই না ফেরার দেশে জনপ্রিয় আরজে

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাত্র ২৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় রেডিও মির্চির জনপ্রিয় আরজে ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিমরান সিং। শুক্রবার গুরুগ্রামের একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিজেকে শেষ করে দিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সিমরান। তার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

জম্মু এবং কাশ্মীরের বাসিন্দা সিমরান গুরুগ্রামের ওই ফ্ল্যাটে বন্ধুর সঙ্গে থাকতেন। তার বন্ধুই পুলিশকে ফোন করে ঘটনার সম্পর্কে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিমরানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি এখনও পর্যন্ত। পরিবারের দাবি, বেশ কিছু দিন ধরেই মনমরা ছিলেন সিমরান। সে কারণেই এই চরম পদক্ষেপ নিয়ে থাকতে পারেন।

পরিবার আরও জানিয়েছে, নিজের মৃত্যুর জন্য সিমরান কাউকে দায়ী করে যাননি।

২৫ বছর বয়সী সিমরানের ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা প্রায় সাত লাখ। এই রেডিও জকিকে তার ভক্তরা ভালবেসে ‘জম্মু কি ধড়কন’ বলে ডাকতেন। বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছেন তিনি।

সিমরনের মৃত্যুর খবর পেয়ে সমবেদনা জানান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এক্স হ্যান্ডেলে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের (জেকেএনসি) প্রধান ফারুক আবদুল্লাহও এই আরজের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

২৮ ডিসেম্বর ২০২৪
ফেভিকন

২৫ বছর বয়সেই না ফেরার দেশে জনপ্রিয় আরজে

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে

২৫ বছর বয়সেই না ফেরার দেশে জনপ্রিয় আরজে

আপডেট সময় : ০৬:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪