রাজধানীর উত্তরাতে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারসহ চক্রের দুইজন গ্রেফতার
*ছিনতাই হওয়া মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুইজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ*
ঢাকা সংবাদ বিশেষ প্রতিবেদন: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় ছিনতাই হওয়া মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে চৌকশ একটি টিম।
গ্রেতারকৃতরা হলো- আশরাফুল হক খান তুষার ও রাকিব হাসান আরফিন। এ সময় তাদের হেফাজত থেকে উক্ত ছিনতাইয়ের ঘটনায় ও বিভিন্ন সময়ে ছিনতাইকৃত দুইটি মোবাইল ফোন, নগদ তিন হাজার পাঁচশত টাকা, একটি ভ্যানিটি ব্যাগ, একটি ম্যানিব্যাগ, ১০০ ডলার, ৩৭০ মালয়েশিয়ান রিংগিত, একটি স্বর্ণের চেইন, দুই জোড়া স্বর্ণের কানের দুল, এক জোড়া স্বর্ণের রিং (বালি), তিনটি স্বর্ণের নাকের নথ, একটি স্বর্ণের রিং, একটি স্বর্ণের নাকফুল, পাঁচটি মোবাইল ফোন ও ছিনতাইকাজে ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।











