1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

দুধ উৎপাদনের ঘাটতি কমাতে আমদানি নির্ভরতা থেকে বের হতে হবে

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুধ উৎপাদনের ঘাটতি কমাতে আমদানি নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সোমবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরাম (এফএলজেএফ) আয়োজিত ‘দেশের ডেইরি খাতের সমস্যা-সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, আমাদের মৎস্য খাত যেমন বৈষম্যের শিকার তেমনি প্রাণী খাতও অসম সংহাতের শিকার। দুধ উৎপাদনের ঘাটতি কমাতে আমাদের আমদানি নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে। আমরা বিদেশি, টেকনোলজি ও আমদানি নির্ভরতা কমাতে চাই।

গণমাধ্যমে প্রাণিসম্পদ গুরুত্ব পায় না উল্লেখ করে উপদেষ্টা বলেন, সাংবাদিকতায় প্রাণিসম্পদ খুব একটা গুরুত্ব পায় না। তবে আমাদের যে আমিষ জাতীয় খাবারের জোগান, তা আসে প্রাণিসম্পদ ও মৎস্য থেকে। কাজেই এ বিষয়ে যদি আমরা উন্নয়নের চেষ্টা না করি, তাহলে আমাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। বিশেষ করে দুধ উৎপাদনে ঘাটতি কমাতে আমাদের যে আমদানি নির্ভরতা তা বদলাতে হবে। আমদানির নির্ভরতা থাকলে আমাদের গরু-ছাগল পালনে দুধ উৎপাদনে যে সম্ভাবনাগুলো আছে তা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। দুধ বলতে আমরা শুধু গরুর দুধকেই বুঝি কিন্তু বিকল্প হিসেবে মহিষের দুধ থেকেও ঘাটতি পূরণ করা যায়। এখান থেকে দুগ্ধ জাতীয় অনেক কিছুই তৈরি করা যায়।

তিনি বলেন, বিদেশি গরুর তুলনায় দেশি গরুর দুধের উৎপাদনশীলতা কম। কিন্তু আমরা যদি উৎপাদন বাড়ানোর জন্য গরুকে ফিড খাওয়াই তাহলে উৎপাদন খরচ বেড়ে যায়। তার চেয়ে বরং ঘাস লাগিয়ে, গোচারণভূমি বাড়িয়ে উৎপাদনশীলতা বাড়াতে পারি। কৃষি খাতে চাষের জন্য আগাছানাশক দ্রব্য ব্যবহার করে গোখাদ্য নষ্ট না করে এটি সমন্বয় করার দরকার আছে।

ফরিদা আখতার বলেন, আমাদেরকে বড় বড় কোম্পানির নির্ভরশীলতা কমিয়ে সাধারণ কৃষকদের থেকে দুধ সংগ্রহ করে সেটা কি করে শহরে আনা যায় সে ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের বেশিরভাগ শিশু পুষ্টিহীনতায় ভুগছে। শিশুদের মিড ডে মিল হিসেবে দুধের পাশাপাশি ডিমও দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

এফএলজেএফের সভাপতি মুন্না রায়হানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক, এলডিডিপির প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ।

১১ নভেম্বর ২০২৪
ফেভিকন

দুধ উৎপাদনের ঘাটতি কমাতে আমদানি নির্ভরতা থেকে বের হতে হবে

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:২৬:২১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে

দুধ উৎপাদনের ঘাটতি কমাতে আমদানি নির্ভরতা থেকে বের হতে হবে

আপডেট সময় : ০৪:২৬:২১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪