1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

কপিলের শো-এ রবীন্দ্রনাথকে অপমান, ক্ষুব্ধ কলকাতার নির্মাতা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে ব্যঙ্গ করার মাধ্যমে বিশ্বকবিকে অপমানের অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের গীতিকার ও নির্মাতা শ্রীজাত ব্যানার্জি। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে এক তীব্র প্রতিবাদ জানিয়ে নির্মাতা জানান, কবিগুরুর ‘একলা চলো রে’ গানটি নিয়ে অশালীন ঠাট্টা করার জন্য কপিল শো এর টিমকে ক্ষমা চাইতে হবে। তা না করলে এই নির্মাতা আইনি পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

শ্রীজাতের অভিযোগ, কপিলের একটি শো-তে অভিনেত্রী কাজল এসেছিলেন। তাকে সামনে পেয়ে শো-এর অন্যতম কৌতুকাভিনেতা ক্রুষ্ণা অভিষেক কবিগুরুর ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটির অপব্যাখ্যা করেছেন।

শ্রীজাত লিখেছেন, ‘সম্ভবত কাজলকে বাঙালি বংশোদ্ভুত হিসেবে পেয়েই রবীন্দ্রনাথের একটি গানকে মস্করার সরঞ্জাম হিসেবে বেছে নেন তিনি। হঠাৎ তো বেছে নেননি, সেভাবেই চিত্রনাট্য সাজানো ছিল। ঠিক কী হয়েছে, কেমন ভাবে হয়েছে, এখানে বিস্তারিত বলছি না। কিন্তু, ‘একলা চলো রে’ গানটি নিয়ে কৃষ্ণ (ক্রুষ্ণা) অভিষেক যে ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি ও কথাবার্তার উদ্রেক করেছেন, তা সম্মান ও শালীনতার মাত্রা ছাড়িয়ে বহুদূর চলে গেছে, অন্তত আমার চোখে।’

শ্রীজাত কপিল শর্মা শো-এর সঙ্গে জড়িত চ্যানেল কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বলেছেন। লিখেছেন, ‘সংশ্লিষ্ট বিষয়ের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই এই পোস্ট লিখছি, এটাও জানিয়ে গেলাম। আজ থেকে এক সপ্তাহ, অর্থাৎ ৭ নভেম্বর, ২০২৪-এর মধ্যে আমার দাবিগুলি গৃহীত, বিবেচিত এবং পূর্ণ না-হলে আমি আইনের পথে হাঁটব।’

শ্রীজাতের এই পোস্টে এবং প্রতিবাদে সহমত প্রকাশ করেছেন বহু নেটিজেন। তারাও এ ধরনের অপমানের তীব্র বিরোধিতা করেছেন।

০১ নভেম্বর ২০২৪
ফেভিকন

কপিলের শো-এ রবীন্দ্রনাথকে অপমান, ক্ষুব্ধ কলকাতার নির্মাতা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:২৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে

কপিলের শো-এ রবীন্দ্রনাথকে অপমান, ক্ষুব্ধ কলকাতার নির্মাতা

আপডেট সময় : ০৩:২৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪