শিরোনাম
রাজধানীর কেবলসের শোরুমে চুরির ঘটনা
সম্প্রতি রাজধানীর বিভিন্ন কেবলসের শোরুমে চুরির ঘটনা আস্বাভাবিক রকমভাবে বেড়ে গেছে। চোর চক্র পিকআপ ভ্যান কিংবা অন্যান্য বাহন নিয়ে এসে রাতের আঁধারে সিকিউরিটি লক এবং কলাপসিবল গেট ভেঙ্গে লক্ষ লক্ষ টাকার কেবলস চুরি করে নিয়ে যাচ্ছে। সম্প্রতি পারটেক্স কেবলসের মিরপুর এবং কালশী শোরুমে চুরির সময়কার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। পারটেক্স কেবলস ছাড়াও কেবলস ইন্ডাস্ট্রির আরো কিছু কোম্পানির শোরুমে গত কিছুদিনে এরকম চুরির কথা জানা গিয়েছে। চোরাই কেবলস পণ্যগুলো অবৈধভাবে না কেনার জন্য ইন্ডাস্ট্রির ডিলার, রিটেইলার কিংবা অন্যান্য ক্রেতাদেরকে এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রশাসন থেকেও সংশ্লিষ্ট সবাইকে সতর্কাবস্থায় থাকার অনুরোধ জানানো হয়েছে।
২৮ অক্টোবর ২০২৪











