1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ চায়না দুয়ারী জালে সয়লাব ভেদরার বিল, জীববৈচিত্র হুমকির মুখে

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুবায়ের হোসেন নাটোর প্রতিনিধি,

‘স্বল্প পরিশ্রমে অধিক আয়ের উৎস’ হিসেবে জেলেদের কাছে খুব দ্রæত জনপ্রিয় হয়ে উঠছে ‘চায়না দুয়ারী’ জাল। বিগত দিনের কারেন্ট জালের থেকেও ভয়ংকর এই চায়না দুয়ারী জাল।

নাটোর সদর উপজেলার মৎস্য ভান্ডার নামে খ্যাত ভেদরাবিল নতুন বানের পানিতে ঝাঁক বেঁধে বিচরণ করছে অসংখ্য দেশি প্রজাতির মা মাছ ও মাছের পোনা। চায়না দুয়ারী জাল পেতে অবাধে মাছ নিধন করা হচ্ছে। এতে জালে আটকা পড়ে মারা যাচ্ছে সাপ, কুইচা, কাঁকড়া, ব্যাঙ, শামুকসহ অধিকাংশ জলজ প্রাণী। এতে হুমকিতে পড়েছে ভেদরাবিলের জীববৈচিত্র। গত এক সপ্তাহ সরজমিনে ভেদরাবিল অধ্যুষিত সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের জাঠিয়ান, জলারকান্দি, ভবানীপুর, রাজাপুর, রাজিবপুর, ধলাট, রবিরহাট, জয়নাগর, পাইকেরদোল গ্রাম এলাকা ঘুরে দেখা গেছে প্রায় ১৫০০ জাল, ভেদরাবিলের বিস্তীর্ণ মাঠ, ডোবা, নালা, খাল সব জায়গাতেই চায়না দুয়ারী জাল পেতে মাছ ধরছেন জেলেরা।

বেশিরভাগ জালে মাছের চেয়ে অন্যান্য জলজ প্রাণীই আশঙ্কাজনক হারে মারা পড়ছে। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন জেলে বলেন, চায়না দুয়ারী জালে খুব ছোট দারকিনা, মলা, ইচা, চান্দা, খলিশা, পুঁটি, টেংরা, শিং, বাতাসি মাছ থেকে শুরু করে বড় শোল, বোয়াল, কোন মাছের রেহাই নেই। বেশিরভাগ জালে মাছের চেয়ে সাপ, কুইচা, কাঁকড়া, ব্যাঙ, শামুক, ঝিনুকসহ বিভিন্ন জলজ প্রাণী ধরা পড়ে। এসব থেকে তারা মাছ ও কুইচা বিক্রি করছেন। বাকি অসংখ্য জলজ প্রাণী মেরে ফেলা হচ্ছে। এদিকে ভেদরাবিল অঞ্চলের মৎস্য চাষিরাও চায়না দুয়ারী জাল নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন। এই জাল পুকুরে পেতে রেখে দু থেকে তিন দিনের মধ্যে এক পুকুরের প্রায় সব মাছ সাবাড় করে দেওয়া সম্ভব। উপজেলার জাঠিয়ান গ্রামের কৃষক সাকিল জানান, প্রতিদিন সকালে মাছের বাজারে চায়না দুয়ারি জালে আটকা পড়া টাকি, শোল, কই, শিং, মাগুরসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছের পোনা বিক্রয় করছেন এক শ্রেণির অসাধু জেলেরা। উৎসুক হয়ে এসব মাছ কিনছেন কেউ কেউ। তিনি প্রশাসনের কাছে অবৈধ মাছ শিকার বন্ধের দাবি জানান। সরজমিনে দেখা যায়, চায়না জালের দুপাশে দুহাত পর পর লোহার তৈরি গোল রিং পড়ানো থাকে। তার মাঝখানে এক হাত পর পর ৪০-৫০ টির মতো চারকোনা রিং পড়ানো। চারকোনা রিংয়ের মাঝে একটি করে দুয়ার রয়েছে। এসব দুয়ার দিয়ে মাছ ও জলজ প্রাণী একবার ঢুকে পড়লে বেড় হতে পারেনা। এই জালের বিশেষ বৈশিষ্ট হলো পানির তলদেশে লম্বালম্বিভাবে পড়ে থাকে। ফলে কোন প্রকার খাদ্য দ্রব্য ছাড়াই দুই দিক থেকে মাছ ও জলজ প্রাণী জালের ভেতরে ঢুকে পড়ে। চায়না দুয়ারী জাল দেখতে অনেকটা ঢলুকের মতো। এই জাল অনেকের কাছে হাজার দুয়ারী জাল নামেও পরিচিত।

ভেদরাবিল জীববৈচিত্র রক্ষা কমিটি সাধারন সম্পাদক বলেন, চায়না দুয়ারী জালে দেশীয় প্রজাতির সব মাছ ও বিভিন্ন জলজ প্রাণী ধরা পড়ছে। এর মধ্যে বিপন্ন প্রজাতির অনেক মাছ ও জলজ প্রাণীও রয়েছে। জেলেরা মাছ ও কুইচা বিক্রি করছেন। এরপর সাপ, কুইচা, কাঁকড়া, ব্যাঙ, শামুক, ঝিনুকসহ অধিকাংশ জলজ প্রাণীই তারা মেরে ফেলছেন। ফলে সেসব মাছ ও জলজ প্রাণী বংশ বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারছে না। চায়না দুয়ারী জাল কারেন্ট জালের চেয়েও মারাত্মক ক্ষতিকর। তিনি আরো বলেন আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নের পাশাপাশি সামাজিকভাবে জনসচেতনতা সৃষ্টি করে মাছ শিকারের সব ধরনের অবৈধ ফাঁদ বন্ধ করতে পারলে মাছ নিধন ও অন্যান্য জলজ প্রাণি ধ্বংসের হাত থেকে ভেদরারবিলকে রক্ষা করা সম্ভব। উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ অবু সাঈদ বলেন, ভেদরাবিলে আমরা ২১অক্টবর অভিজান পরিচালনা করে ২টি খরা জাল, ২০টি চায়না দুয়ারী জাল এবং ৬৫ কেজি মাছ জব্দ করেন।

নির্বহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণচন্দ্র মোবাইল কোর্ট পরিচালনা করে জাল পুড়িয়ে ধ্বংস করেন এবং মাছ গুলো জাঠিয়ান দারুস সালাম মাদ্রাসার লীল্লা-বোডিং এ দান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। মাছ নিধন ও অন্যান্য জলজ প্রাণীর ক্ষতি আইনত অপরাধ।

২১ অক্টোবর ২০২৪
ফেভিকন

নিষিদ্ধ চায়না দুয়ারী জালে সয়লাব ভেদরার বিল, জীববৈচিত্র হুমকির মুখে

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৩৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ৯০ বার পড়া হয়েছে

নিষিদ্ধ চায়না দুয়ারী জালে সয়লাব ভেদরার বিল, জীববৈচিত্র হুমকির মুখে

আপডেট সময় : ০৫:৩৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪