1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি একরামুল নোয়াখালী কারাগারে

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হত্যা মামলায় গ্রেপ্তার নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিটে তাকে নোয়াখালী জেলা কারাগারে নেওয়া হয়।

জানা যায়, মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রামের খুলশির বাসা থেকে একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করে র‍্যাব।

বুধবার (২ অক্টোবর) সকাল সোয়া ৭টায় তাকে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১নং আমলি আদালতে হাজির করা হয়। পরে সুধারাম মডেল থানার একটি হত্যা মামলায় একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।

নোয়াখালী জেলা কোর্ট পরিদর্শক শাহ আলম  এ তথ্য নিশ্চিত করেন।

কোর্ট পরিদর্শক আরও বলেন, ২০১৩ সালে শ্রমিক দলের কর্মী মো. খোকনকে (২৫) গুলি করে হত্যার অভিযোগে গত ৮ সেপ্টেম্বর বিকেলে একটি হত্যা মামলা দায়ের হয়। এতে একরামুল করিমসহ ৫৩ জনকে আসামি করা হয়েছে। আজ সকালে সেই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১নং আমলি আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।

নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর  বলেন, সকাল ৭টা ৪০ মিনিটে সাবেক এমপি একরামুল করিম চৌধুরী কারাগারে প্রবেশ করেন। তাকে ধুমপানমুক্ত ওয়ার্ডে স্থান দেওয়া হয়েছে। সংসদ সদস্য হিসেবে তিনি ডিভিশন পান, তবে সে ধরনের কাগজপত্র আমরা পাইনি। যদি পাই তাহলে স্থান পরিবর্তন করা হবে।

প্রসঙ্গত, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

এছাড়াও টানা ১৭ বছর ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কিছুদিন আগেও তার কথার বাইরে এলাকায় কিছুই হতো না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। নোয়াখালীর রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন একরামুল। ফলে কোণঠাসা হয়ে পড়েছিলেন দলের অন্য নেতারা।

০২ অক্টোবর ২০২৪
ফেভিকন

হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি একরামুল নোয়াখালী কারাগারে

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১২:০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে

হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি একরামুল নোয়াখালী কারাগারে

আপডেট সময় : ১২:০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪