1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০১:৩০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

‘লায়ন’ জিত্‍-কে নিয়ে আসছেন রায়হান রাফী

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওপার বাংলার সঙ্গে আবারও যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে নতুন ছবি। এর আগে রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ দেখিয়েছেন ‘দুষ্টু কোকিল’ খ্যাত মিমি চক্রবর্তী। এবার শোনা যাচ্ছে, এই বাংলায় রাফীর সঙ্গে পা রাখতে চলেছেন টালিউড স্টার জিৎ! সঙ্গে নাকি সহ-অভিনেতা চঞ্চল চৌধুরী কিংবা আফরান নিশোও নাকি থাকবেন বলে গুঞ্জন। তবে জিতের বিপরীতে কোন বাংলার নায়িকা থাকবেন, তার খবর এখনও মেলেনি।

গেল ঈদে মুক্তি পায় রায়হান রাফীর পরিচালনায় শাকিব খানের ‘তুফান’। ছবিটির মুখ্য ভুমিকায় ছিলেন মিমি চক্রবর্তী। ছিলেন আয়নাবাজির নাবিলা, চঞ্চল চৌধুরীও। বিশ্বজুড়ে রীতিমতো ঝড় তোলে এই ছবি। এরই মধ্যে নতুন খবর, ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হতে চলা নতুন ছবির পরিচালনা করতে চলেছেন রায়হান রাফী। ছবির নামও জানা গেল-‘লায়ন’।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে রায়হান রাফী বলেন, ‘ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আরও ছবি তৈরির ইচ্ছে আছে। জিৎদা বাংলার সুপারস্টার। তার সঙ্গে কাজ করতে পারলে খুবই ভাল লাগবে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমার পছন্দ। তাই এখনই আলাদা করে কারও নাম উল্লেখ করার সময় আসেনি।’

শোনা যাচ্ছে, আসছে ঈদ উল ফিতরে মুক্তি পাবে ‘লায়ন’। প্রযোজনার দায়িত্বে থাকবেন শ্যাম সুন্দর দে।

এই বছরের মতো আগামী বছরেও রায়হান রাফি যে আবারও নতুন চমক আনতে চলেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। তবে জিতের বিপরীতে নায়িকা কে হবেন লায়ন ছবিতে সেটা এখনও স্পষ্ট নয়।

০২ অক্টোবর ২০২৪
ফেভিকন

‘লায়ন’ জিত্‍-কে নিয়ে আসছেন রায়হান রাফী

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৫৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে

‘লায়ন’ জিত্‍-কে নিয়ে আসছেন রায়হান রাফী

আপডেট সময় : ১১:৫৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪