1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

ওয়েবমেট্রিক্স র‍্যাঙ্কিংয়ে দেশে দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ১৭০ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এছাড়া বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবস্থান ১ হাজার ২৮৩তম।
সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং-২০২৪ সালের দ্বিতীয় সংস্করণের (জুলাই) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ বছরের প্রথম সংস্করণে (জানুয়ারি) রাবির অবস্থান ছিল বৈশ্বিকভাবে ১ হাজার ৪০৬তম ও দেশের মধ্যে তৃতীয়। গত বছরের প্রথম সংস্করণে রাবির বৈশ্বিক অবস্থান ১ হাজার ২১০তম ও দ্বিতীয় সংস্করণে ১ হাজার ১৯২তম এবং উভয় সংস্করণে দেশীয় অবস্থান ছিল দ্বিতীয়। তার আগে, ২০২২ সালের প্রথম সংস্করণে (জানুয়ারি) অবস্থান ছিল পঞ্চম ও বৈশ্বিক অবস্থান ছিল ২ হাজার ৭৬তম ও দ্বিতীয় সংস্করণে (জুলাই) দেশীয় অবস্থান ছিল চতুর্থ ও বৈশ্বিক অবস্থান ছিল ১ হাজার ৫৯৩তম।

ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুসারে, বরাবরের ন্যায় এবারও দেশ সেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে যার অবস্থান ১ হাজার ১৪৪তম। যা এ বছরের প্রথম সংস্করণে ছিল ১ হাজার ১২৮তম।

এদিকে এ বছরের দ্বিতীয় সংস্করণে অবস্থান ধরে রাখতে না পেরে দ্বিতীয় অবস্থান থেকে তৃতীয় অবস্থানে বসেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। যার আন্তর্জাতিক অবস্থান ১ হাজার ৪১৬তম। অন্যদিকে চতুর্থ অবস্থান থেকে দুই ধাপ পিছিয়ে ষষ্ঠ অবস্থানে গিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ১৮৯৬)।

তালিকায় দেশসেরা শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ১৭৮০), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‌্যাঙ্কিং ১৭৯৩), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ১৯৪৫), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ১৯৭৮), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ২৩২৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ২৩২৯)।

উল্লেখ্য, এই র‍্যাঙ্কিং প্রণয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে মাদ্রিদভিত্তিক এই প্রতিষ্ঠান। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়।

২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এটি প্রকাশ করে থাকে।

২৩ সেপ্টেম্বর ২০২৪
ফেভিকন

ওয়েবমেট্রিক্স র‍্যাঙ্কিংয়ে দেশে দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৪৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে

ওয়েবমেট্রিক্স র‍্যাঙ্কিংয়ে দেশে দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০৮:৪৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪