1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

ভিট বাংলাদেশ নিয়ে এলো স্কিনকেয়ার হেল্পলাইন

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে স্কিনকেয়ার হেল্পলাইন চালু করলো দেশের জনপ্রিয় পার্সোনাল হাইজিন ব্র্যান্ড ‘ভিট হেয়ার রিমুভাল ক্রিম’। সম্প্রতি, রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি-এর প্রধান কার্যালয়ে ‘ভিট বাংলাদেশ’ এবং টেলিমেডিসিন সেবা সংস্থা ‘পালস হেলথ কেয়ার সার্ভিসেস’ এ বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে।

ভিট বাংলাদেশ ২০২৩ থেকেই ‘ভিট কনফিডেন্ট ইউ’ নামক ফেসবুক গ্রুপে ত্বকের বিভিন্ন সমস্যা সংক্রান্ত তথ্য ও পরামর্শ দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ভোক্তাদের ত্বকের যত্ন ও চর্মজনিত বিভিন্ন সমস্যা সংক্রান্ত পরামর্শ বিনামূল্যে প্রদানের জন্য ভিট বাংলাদেশ একটি অনন্য প্ল্যাটফর্ম তৈরি করেছে। এর মাধ্যমে ভোক্তারা ০৯৬৪৩২০৭৩৩৮ নম্বরে কল করে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ সেবা নিতে পারবেন। চিকিৎসক থেকে শুরু করে সকল প্রকার কারিগরি সহায়তা সরবরাহ করবে পালস হেলথ কেয়ার সার্ভিসেস। পাশাপাশি প্রয়োজনভেদে অনালাইনে অ্যাডভাইজ-পেপারও সরবরাহ করা হবে। উল্লেখ্য, এই টেলিমেডিসিন সেবা গ্রহণে ফোনকল চার্জ প্রযোজ্য হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকিট বেনকিজার-এর ম্যানেজিং ডিরেক্টর ভিশাল গুপ্তা; সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার সামিরা সারওয়ার; পালস হেলথ কেয়ার সার্ভিসেস-এর ফাউন্ডার রুবাবা দৌলা; হেড অব অপারেশনস এনামুল কবির সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে রেকিট বেনকিজার-এর সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ বলেন, “ভিট ক্যাটাগরি লিডার হিসেবে বিগত কয়েক দশক ধরে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। ভোক্তাদের জন্য মানসম্পন্ন সেবা নিশ্চিতের প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা এই সেবা চালু করেছি। ত্বকের ধরণ অনুযায়ী সমস্যা সমাধানে সঠিক দিক নির্দেশনার অভাবে অনেকেই, বিশেষ করে নারীরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারই সমাধানস্বরূপ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশব্যাপি সর্বস্তরের মানুষ উপকৃত হবে বলে আমার বিশ্বাস।”

পালস হেলথ কেয়ার সার্ভিসেস-এর ফাউন্ডার রুবাবা দৌলা বলেন, “আমরা বরাবরই অংশীদারিত্বমূলক কাজকে প্রাধান্য দিয়ে থাকি, আর এবার ভিট-এর মতো একটি গ্লোবাল ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা গর্বিত। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিঃসন্দেহে সাধারণ মানুষ উপকৃত হবে। এমন সামাজিক উন্নয়নমূলক একটি কাজের উদ্যোগ গ্রহণের জন্য ভিট বাংলাদেশ-কে ধন্যবাদ।”

৩০ জানুয়ারি ২০২৪
ফেভিকন

ভিট বাংলাদেশ নিয়ে এলো স্কিনকেয়ার হেল্পলাইন

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে

ভিট বাংলাদেশ নিয়ে এলো স্কিনকেয়ার হেল্পলাইন

আপডেট সময় : ০৬:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪