1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

ফিলিস্তিনের স্বাধীনতাই সংকটের একমাত্র সমাধান: পুতিন

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ঢাকা সংবাদ: পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাত নিরসনের একমাত্র উপায় বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গাজায় ইসরায়েলি হামলায় নির্বিচারে বেসামরিক নাগরিক হত্যা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেছেন তিনি। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিশকেকে কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) সম্মেলনে বক্তব্য রাখার সময় পুতিন বলেন, ইসরায়েল এক অভূতপূর্ব আক্রমণের মুখোমুখি হয়েছে, যা ইতিহাসে আগে কখনোই দেখা যায়নি। শুধু মাত্রার দিক থেকেই নয়, যেভাবে তা বাস্তবায়ন করা হয়েছে সেটিও নজিরবিহীন।

রুশ প্রেসিডেন্ট বলেন, পূর্ণ শক্তিতে এর জবাব দিচ্ছে ইসরায়েলে এবং তারাও প্রচণ্ড নৃশংস পদ্ধতি বেছে নিয়েছে। আমরা এর পেছনের যুক্তি বুঝতে পারি। তবে আমি এখনো বিশ্বাস করি, প্রত্যেকের অবশ্যই বেসামরিক জনগণের কথা চিন্তা করা উচিত।

গাজায় ইসরায়েলি অবরোধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেনিনগ্রাদ অবরোধের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এটি মেনে নেওয়া যায় না। সেখানে ২০ লাখের বেশি মানুষ বাস করে। হয়তো সবাই হামাসকে সমর্থন করে না, কিন্তু ক্ষতিগ্রস্ত হবে নারী-শিশুসহ সবাই।

এই সংকট সমাধানে রাশিয়া মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে উল্লেখ করে পুতিন বলেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে পাওয়া জরুরি। আমার মতে, এটি কিছু মধ্যস্থতা প্রচেষ্টায় অর্জন করা সম্ভব। তবে সবার আগে অবশ্যই ফিলিস্তিনিদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম

আরও পড়তে পারেন…

১৪ অক্টোবর ২০২৩
ফেভিকন

ফিলিস্তিনের স্বাধীনতাই সংকটের একমাত্র সমাধান: পুতিন

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৭:৩৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের স্বাধীনতাই সংকটের একমাত্র সমাধান: পুতিন

আপডেট সময় : ০৭:৩৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩