1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী উসকানি না দিলে ইরানে আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনের যাবজ্জীবন

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরে আকলিমা বেগম (৩০) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদেরকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

গৃহবধূ আকলিমা ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের জমাদ্দারডাঙ্গী গ্রামের বাসিন্দা আবদুল ওহাবের মেয়ে। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। আগের স্বামীর সংসারে ১২ বছর বয়সী একটি ছেলে রয়েছে তার।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গৃহবধূ আকলিমার দ্বিতীয় স্বামী সালাম বিশ্বাস (৪১) ও সালামের সহযোগী মো. আনিছুর রহমান (৩২)। তারা দুজনই রাজবাড়ীর কালুখালী উপজেলার খামারবাড়ি গ্রামের বাসিন্দা।

রায় ঘোষণার সময় সালাম বিশ্বাস আদালতে হাজির ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়েছে। আনিছুর রহমান আদালতে হাজির না থাকায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গৃহবধূ আকলিমা ২০১১ সালে ফরিদপুর সদরের বাঘের টিলা গ্রামে এক ব্যক্তিকে বিয়ে করেন। ওই ঘরে তাদের ১২ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তবে বনিবনা না হওয়ায় ২০১৫ সালে তাদের বিয়ে ভেঙে যায়। এরপর ওই সন্তানটি নানা বাড়িতে বড় হচ্ছিল। ২০১৫ সালের শেষের দিকে বাড়ির কাউকে কিছু না জানিয়ে গোপনে রাজবাড়ীর সালাম বিশ্বাসকে বিয়ে করেন আকলিমা। বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে ফরিদপুর শহরের আলিপুর মহল্লায় একটি ভাড়া বাসায় থাকতেন। তবে এই ঘরে তার কোনো সন্তান ছিল না। ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর রাতে তাকে হত্যা করা হয়।  এক সহযোগীকে নিয়ে নিজেই স্ত্রীকে হত্যা করেন বলে আদালতে জানান স্বামী সালাম বিশ্বাস।

এ মামলাটি তদন্ত করে ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, ১৮৪০ সালের পেনাল কোডের ৩০২ ধারাসহ তৎসংলগ্ন ধারায় এই রায় দেওয়া হয়েছে।

তিনি বলেন, পারিবারিক ও দাম্পত্য কলহ পরিবার শেষ করে দিতে পারে। তাই সমাজ ও পরিবারে সৌহার্দ্য ও পারস্পারিক শ্রদ্ধাবোধের চর্চা বাড়াতে হবে।

২৬ ফেব্রুয়ারি ২০২৫
ফেভিকন

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনের যাবজ্জীবন

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৯:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫