সাবেক আওয়ামীলীগ নেতা বহুরূপী সিদ্দিক মিয়া এখন বিএনপির হয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে
মোঃসিদ্দিক মিয়া। পিতাঃ মোঃ মোমেন মিয়া। গ্রাম কেটুন কুরানী জোড়া পাম্প।নাগরি, কালিগঞ্জ, গাজীপুর। বহুরূপী এই সিদ্দিক মিয়া ছিলেন তৎকালীন সরকার শেখ হাসিনার ধূসর অত্যাচারী অলি চেয়ারম্যানের ১২ ক্যাডার সদস্যের একজন।
সে ২০১৬-২০২৪ পর্যন্ত! ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট ছাড়াই নির্বাচিত চেয়ারম্যান মোঃ অলিউল ইসলাম অলি। তার আদেশে নির্বাচনের সকল, নন, অফিসিয়াল কাজগুলো, যেমন, জমি দখল,রাজনৈতিক অনুষ্ঠানে লোক সেটিং করা, জমি দখল করা, কোম্পানির চান্দা উঠানো, ঝুটের ব্যবসা করা ইত্যাদি। যত অপকর্ম মূলক কাজ, তাদের দ্বারাই কমপ্লিট হতো। অথচ আজকে দেখেন, সেই সিদ্দিক মিয়া, বর্তমানে যেখানে, আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে যারা অপকর্ম করেছে সেই সব নেতাকর্মীদেরকে ধরার জন্য ডা. মোঃ ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা।
নির্দেশ দিয়েছেন পুলিশকে। আজকে দেখেন এই সিদ্দিক মিয়া রুপ পাল্টিয়ে নাগরী ইউনিয় বিএনপির। অফিস পরিচালনাকারী হিসাবে বিএনপির হয়ে গেল। আগে যেমন অলি চেয়ারম্যানের সাথে ছবি উঠাতো, ঠিক একই কায়দায়, এখন নাগরী ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের সাথে যেমনঃ ছাত্রদল সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরও বড় বড়, নেতাদের সাথে, সে সেলফি উঠিয়ে ফেসবুকে আপলোড দিচ্ছে। কিভাবে এটা সম্ভব হল…! আর এ বিষয়টা কিভাবে মেনে নিচ্ছে নাগরী ইউনিয়ন বিএনপি। কালিগঞ্জ থানা বিএনপি।
তথা গাজীপুর জেলা বিএনপি। এলাকার জনগনের কাছে জানতে চাইলে তারা বলেন যে, “এটাতো ড. মোঃ ইউনুস সাহেব, প্রধান উপদেষ্টার, নির্দেশনা অনুযায়ী আমাদের থানা পুলিশের দেখার কথা। আমরা কি কমো, বললে যদি আবার…. :'”! এটা বলে চুপ হয়ে যায়।” আবার প্রশ্ন করলে তারা কিছু না বলে চলে যায়। আমরা সাধরন জনগন যে বাক স্বাধীনতার জন্য জুলাই আন্দোলন হলো, রক্ত দিল হাজার হাজার ছাত্র জনতা। সেই বাক স্বাধীনতা গাজীপুর জেলার কালিগঞ্জ থানা, বিশেষ করে নাগরী ইউনিয়নে যেন ফুটে উঠে।” তার জন্য নিকটতম পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যাতে করে বাংলাদেশ পুলিশ এর উপর, জনগনের, ভাবমূর্তি পরিবর্তন হয়ে দায়িত্বশীল হয়ে উঠে।











