1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

শাহরুখের অজানা কথা ফাঁস করলেন অর্চনা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড কিং শাহরুখ খানের ভদ্রতা এবং আতিথেয়তার কথা প্রায় প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। শাহরুখের সঙ্গে সিনেমাতে অথবা বিজ্ঞাপনে যে অভিনেতা-অভিনেত্রীরা কাজ করেছেন তারা সকলেই একবাক্যে স্বীকার করেছেন কিং খানের আতিথেয়তার কথা।

তবে একবার শাহরুখের এই ভদ্রতার জন্যেই করণ জোহরের বাবা তথা প্রযোজক যশ জোহরের কাছে জোর ধমক খেতে যাচ্ছিলেন অভিনেত্রী অর্চনা পূরণ সিং। সে যাত্রায় তাকে কোনও রকমে বাঁচিয়ে ছিলেন শাহরুখ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা প্রথমবার ফাঁস করলেন এই অভিনেত্রী।

তখন পুরোদমে চলছে ‘কুচ কুচ হোতা হ্যায়-এর শুটিং। ছবিতে ‘মিস ব্রিগেঞ্জা’র চরিত্রে দারুণ জনপ্রিয় হয়েছিলেন অর্চনা পূরণ সিং। সেখানে তার কলেজ ছাত্র ‘রাহুল’-এর ভূমিকায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। ছবির বাকি গানগুলোর মতো জনপ্রিয় হয়েছিল ‘কোই মিল গয়া’ গানটি।

সাক্ষাৎকারে অর্চনা জানান, মুম্বাইয়ের বিখ্যাত মেহবুব স্টুডিওতে হয়েছিল সেই গানের শুটিং। শাহরুখ, কাজল, রানিদের সঙ্গে তিনিও ওই গানের সুরে নাচের শুট করছিলেন। অতিরিক্ত পরিশ্রমের ফলে শট শেষ হতেই হাঁপিয়ে উঠছিলেন। মেহবুব স্টুডিওতে তখন অভিনেতা-অভিনেত্রীদের জন্য বিশ্রামাগারটি বেশ অনেকটা দূরে ছিল।

অর্চনার পায়ে হাই-হিল থাকাতে তার পক্ষে ওই নাচের শুটের পর অতদূর হেঁটে যাওয়াটা আরও কষ্টকর ছিল। ব্যাপারটা লক্ষ্য করেছিলেন শাহরুখ। সঙ্গে সঙ্গে শুটিং স্থলের একেবারে সামনে থাকা নিজের ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নেওয়ার জন্য অর্চনাকে বলেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘শাহরুখ বললেন’অর্চনাজী আপনি আমার ভ্যানিটি ভ্যানে এসে বিশ্রাম নিন।’

রাজি হয়ে যান অভিনেত্রীও। তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে ভ্যানিটি ভ্যানের আরামদায়ক সোফায় গা এলানোমাত্রই ঘুমিয়ে পড়েন তিনি। ভদ্রতার খাতিরে হাতে ফোন নিয়ে নিজে ভ্যানের বাইরে চলে আসেন শাহরুখ, যাতে তার গলার আওয়াজে ঘুম না ভেঙে যায় অর্চনার। আর তখনই ঘটে বিপত্তি। শাহরুখকে ভ্যানিটি ভ্যানের বাইরে দেখে বেশ অবাক হন প্রযোজক যশ জোহর। শাহরুখ তাকে জানান, যেহেতু অর্চনা ভিতরে বিশ্রাম নিচ্ছেন তাই তিনি নিজেই বাইরে বেরিয়ে এসেছেন কথা বলার জন্য।

শুনেই বেশ চটে যান যশ জোহর। প্রযোজকের যুক্তি ছিল, শাহরুখ একজন তারকা। তার ভ্যানিটি ভ্যানে কি করে অন্য একজন অভিনেতা ঘুমোতে পারে? তাই শাহরুখের উচিত ভিতরে যাওয়া। ইতোমধ্যেই ঘুম ভেঙে গিয়েছিল অর্চনার। তিনি পুরো কথোপকথনটুকু শুনতে পান। তবে শাহরুখ বিষয়টিকে পাত্তাই দেয়নি। শাহরুখকে তিনি পরে জিজ্ঞেসও করেছিলেন, শুনে হেসে গোটা ব্যাপারটিকে উড়িয়ে দিয়েছিলেন।

১৯ সেপ্টেম্বর ২০২৪
ফেভিকন

শাহরুখের অজানা কথা ফাঁস করলেন অর্চনা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:১৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

শাহরুখের অজানা কথা ফাঁস করলেন অর্চনা

আপডেট সময় : ০৭:১৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪