1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

মাতৃত্ব শুধু পরম মমতায় আগলে রাখার : পরীমণি

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাই চিত্রনায়িকা পরীমণির ব্যস্ততা এখন শুধু তার সন্তানদের নিয়েই। কিছুদিন আগে মেয়ের ঝলক প্রকাশ্যে এনে অনুরাগীদের তাক লাগিয়ে দেন। তাছাড়া দিন গেলেই ছেলের সঙ্গে কাটানো আদুরে মুহূর্ত ভক্তদের মাঝেই ভাগ করে নিতে ভোলেন না এই নায়িকা। সামাজিক মাধ্যমের পাতা ওল্টালেই দেখা যায় পরীমণি ও ছেলে পূণ্যর হাসিমাখা মুখ।

পরীমণি যেখানেই যান না কেন, ছেলেকে বাসায় ফেলে এক পা ও নড়েন না নায়িকা। বলা যায়, কোলে নিয়েই ঘুরে বেড়ান। তাতে পরীমণির শারীরিক অবস্থা যেমনই থাকুক না কেন। সম্প্রতি কয়েক বেলার জন্য হাসপাতালে ছিলেন অভিনেত্রী। ভার্টিগো অর্থাৎ মাথাব্যথার মত সমস্যা নিয়ে অনেকদিন ধরে ভুগছিলেন পরী। চেকাপ বা ট্রিটমেন্টের জন্যে হয়ত এখনও হাসপাতালে দৌড়াতে হয় পরীকে, সে সময় সঙ্গে থাকে তার ছোট্ট পূণ্য।

সামাজিক মাধ্যমে শেয়ার করা পরীর একটি ভিডিওতে দেখা যায়, পরীমণির হাতে সুচ ফোটাচ্ছেন কর্তব্যরত এক ডাক্তার। তার পাশেই এক টিমমেটের কোলে দেখা যায় পুণ্যকে। মায়ের ট্রিটমেন্ট মনোযোগ দিয়ে দেখছে। চোখ সরছিলই না একটুর জন্য। মা পরীর দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে পূণ্য।

সে ভিডিও অনুরাগীদের মাঝে শেয়ার করে পরী লেখেন,’সেদিন এক মুহূর্তের জন্যেও তার চোখে মায়ের থেকে সরায়নি সে। চোখের মণি আমার।’

কিন্তু ছেলেকে যে তিনি অনেক বেশি ভালোবাসেন, তা বোঝাতে একটি পোস্টেই সীমাবদ্ধ রাখেননি পরী। এদিকে নিজেকে একজন ‘দায়িত্বশীল মা’ বলেও মনে করেন পরী।

মাসখানেক আগে পরীর ছেলের তিন বছর পূর্তি হয়। ছেলের জন্মদিনে বেড়াতে যান সুন্দরবন। সেদিন পূণ্যকে কোলে নিয়ে সুন্দরবন ঘুরে দেখান পরী। এর মধ্যেই সামনে চলে আসে একটি চমৎকার দৃশ্য। দেখা যায়, পরীরা যেই করিডোর দিয়ে হাঁটছিলেন তার পাশের একটি গাছেই দেখা যায় একটি বানর তার বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। ঠিক একইভাবে পাশে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে পরীমণি। একই ফ্রেমে দুই মায়ের কোলে দুই সন্তান। তফাৎটা দুটি জাতির, মানুষ ও পশুর। সে দৃশ্য দেখেই আবেগ ধরে রাখতে পারেননি পরী। লিখলেন, ‘মায়ের জাত! কি মানুষ আর কি পশু। মাতৃত্ব শুধু পরম মমতায় আগলে রাখার।’

০১ সেপ্টেম্বর ২০২৪
ফেভিকন

মাতৃত্ব শুধু পরম মমতায় আগলে রাখার : পরীমণি

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১২:০২:২৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে

মাতৃত্ব শুধু পরম মমতায় আগলে রাখার : পরীমণি

আপডেট সময় : ১২:০২:২৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪