1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

ভারতে কোটিপতির সংখ্যা বেড়ে তিন গুণ, বিনিয়োগের প্রথম পছন্দ পুঁজিবাজার

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে বছরে কোটি রুপি আয় করা নাগরিকের সংখ্যা গত ছয় অর্থবছরে প্রায় তিন গুণ বেড়েছে বলে জানিয়েছে সমীক্ষা সংস্থা হুরুন ইন্ডিয়া। সংস্থার ‘মার্সিডিজ-বেঞ্জ হুরুন ইন্ডিয়া ওয়েলথ, ২০২৫’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরে বছরে কোটি রুপি আয় করা ব্যক্তির সংখ্যা ছিল ৮১ হাজার, যা ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজারে। বিনিয়োগের ক্ষেত্রে তাঁদের প্রথম পছন্দ পুঁজিবাজার, এরপর রয়েছে আবাসন ও স্বর্ণ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) হুরুন ইন্ডিয়া সমীক্ষাটি প্রকাশ করেছে।

রিপোর্টে বলা হয়েছে, এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বেশি সম্পদশালী মানুষের বসবাস মুম্বাইয়ে।

অন্যদিকে, সেন্ট্রাল ইনস্টিটিউশনাল রিসার্চ জানায়, আগের পাঁচ বছরে বছরে ১০ কোটি টাকা আয় করা ভারতীয়র সংখ্যা বেড়েছে ৬৩ শতাংশ। ২০২৪ সালে এই সংখ্যাটি ছিল ৩১ হাজার ৮০০ জন। একই সময় বছরে ৫০ লাখ রুপি আয় করা ব্যক্তির সংখ্যা ২৫ শতাংশ বেড়েছে।

গত বছরের তথ্যে দেখা গেছে, বছরে ৫ কোটি রুপি আয় করা ব্যক্তির সংখ্যা ৫৮ হাজার ২০০, যা ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে বছরে ১০ কোটি রুপি রোজগার করা ব্যক্তিদের আয় বার্ষিক চক্রবৃদ্ধি হারে বেড়েছে ১২১ শতাংশ।

হুরুন ইন্ডিয়া ওয়েলথ রিপোর্টে আরও বলা হয়, ২০২১ সালে যেসব পরিবারের নেট সম্পদ ৮ কোটি ৫০ লাখ রুপি সমপরিমাণ ছিল, তাদের সংখ্যা ছিল ৪ লাখ ৫৮ হাজার। ২০২৫ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৭১ হাজারে।

রিপোর্ট প্রকাশের সময় প্রথমবারের মতো মার্সিডিজ-বেঞ্জ হুরুন ইন্ডিয়া ইনডেক্স (এমবিএইচএক্স) ও লাক্সারি কনজ্যুমার সার্ভে ২০২৫ প্রকাশ করা হয়। এতে জানানো হয়, ভারতের ‘মিলিয়নিয়ার রাজধানী’ হলো মুম্বাই, যেখানে ১ লাখ ৪২ হাজার সম্পদশালী পরিবার বাস করে। এরপর রয়েছে দিল্লি (৬৮ হাজার ২০০ পরিবার) ও বেঙ্গালুরু (৩১ হাজার ৬০০ পরিবার)।

রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র, যেখানে মিলিয়নিয়ার পরিবারের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার। রাজ্যের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৫৫ শতাংশ বৃদ্ধিই এই সমৃদ্ধির পেছনে অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়।

জরিপে দেখা যায়, ধনীদের মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের প্রবণতা বেশি, যেখানে ৩৫ শতাংশ ইউপিআই অ্যাপ ব্যবহার করেন। বিনিয়োগের ক্ষেত্রে তাঁদের প্রথম পছন্দ পুঁজিবাজার, এরপর রয়েছে আবাসন ও স্বর্ণ। প্রিয় ব্র্যান্ডের তালিকায় শীর্ষে আছে রোলেক্স, তানিস্ক, এমিরেটস ও এইচডিএফসি ব্যাংক।

২৪ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

ভারতে কোটিপতির সংখ্যা বেড়ে তিন গুণ, বিনিয়োগের প্রথম পছন্দ পুঁজিবাজার

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০২:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

ভারতে কোটিপতির সংখ্যা বেড়ে তিন গুণ, বিনিয়োগের প্রথম পছন্দ পুঁজিবাজার

আপডেট সময় : ০২:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫