1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী উসকানি না দিলে ইরানে আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা

বেস্ট ফ্রেন্ডকেই বিয়ে করেছি : পড়শী

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত বছরেই বিয়ের পিঁড়িতে বসেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী। দীর্ঘদিনের বন্ধু হামিম নীলয়ের সঙ্গে গত বছরের বছর ৪ মার্চ আকদ সম্পন্ন হয়েছে এই শিল্পীর। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পড়শী। যেখানে তিনি জানান, আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনও সম্পর্ক ছিল না। ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি— এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।

পড়শী তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, গত বছর ৪ মার্চ , ২০২৪ এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল হামিম নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।

পড়শী আরও জানান, সব ঠিক থাকলে খুব শিগগিরই নীলয়ের দেশে আসার কথা রয়েছে। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। ততদিন পর্যন্ত দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে রাখবেন।

এদিকে এই স্ট্যাটাসের পরই একটি গণমাধ্যমের মুখোমুখি হন পড়শী। যেখানে তিনি বলেন, ‘আসলে, আমি বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছি। নীলয়ের সঙ্গে আমার পরিচয়টা দীর্ঘদিনের হলেও সেটা প্রেম ছিল না। আসলে আমি প্রেমে বিশ্বাসী না। যখন মনে হয়েছে, একে অন্যেকে পছন্দ করি, তখনই পরিবারকে জানালাম। আমি মনে করি, বিয়ের পরে রিলেশনটাই ভালো।’

উল্লেখ্য, ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে পড়শী ও নিলয় প্রতিযোগী ছিলেন। সেখান থেকেই দু’জনের পরিচয়। এরপর বিয়ে।

১৩ জানুয়ারি ২০২৫
ফেভিকন

বেস্ট ফ্রেন্ডকেই বিয়ে করেছি : পড়শী

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:২৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

বেস্ট ফ্রেন্ডকেই বিয়ে করেছি : পড়শী

আপডেট সময় : ০৯:২৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫