বাগাতিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালী-সবাইকে সতর্ক থাকার আহ্বান
ফজলুর রহমান,নিজস্ব প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবং “নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত এ রোগের বিস্তার রোধে নাটোরের বাগাতিপাড়ায় জনসচেতনতামূলক র্যালী ও সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৬জুন) বেলা সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে র্যালী শুরু করে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,উপস্থিত ছিলেন গাইনির সহ. অধ্যাপক (ইন সিটু) ডাঃ মাহবুবা জান্নাত, মেডিসিনের জু. কনসালটেন্ট ডাঃ ফয়সল ইবনে ফিরোজ, মেডিকেল অফিসার ডাঃ মোঃ ত্বকী তাজওয়ার মুইদ, ডাঃ নুসরাত জাহান, ডেন্টাল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান সহ সিনিয়র স্টাফ নার্স বৃন্দ, স্যাকমো বৃন্দ, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
সে সময় বক্তারা বলেন ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা যেখানে পরিষ্কার পানি জমে থাকে সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। মশার প্রজননস্থল ধ্বংসে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক বলেন, ডেঙ্গু হলো মশাবাহিত ভাইরাসজনিত একটি রোগ। সাধারণত ডেঙ্গু আক্রান্ত হলে জ্বর এবং ফ্লুর মতো উপসর্গ দেখা দেয়। তবে ডেঙ্গু মারাত্মক হলে অতিরিক্ত রক্তপাত হয়, হঠাৎ রক্তচাপ কমে যায়, শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো অকার্যকর হয়ে যায়। যেটিকে ‘শক সিনড্রমে’ বলা হয়। আবার হেমোরিজিক ফিভারও বলে। এর ফলে রোগীর মৃত্যু ঘটতে পারে।
তাই সপ্তাহে অন্তত একবার বাড়ির চারপাশ ও ছাদ ভালোভাবে পরিষ্কার করুন,এডিস মশার বংশবিস্তার রোধ করা এবং দিনের বেলা মশার কামড় থেকে নিরাপদ থাকা, বাড়ির আঙিনা ও চারপাশের জমে থাকা পানি পরিষ্কার করুন এবং জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিন-নিরাপদ থাকুন।
এছাড়াও সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি বাগাতিপাড়ার সকল বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে উক্ত কর্মসূচি পালন করে, মজুমদার ক্লিনিক ও দয়ারাপুর ডায়াগনস্টিক সেন্টারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দয়ারামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের (দায়িত্ব প্রাপ্ত) উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোঃ আশেক এস, বি, সাত্তার।



















