1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙতে দেখে বিস্ফোরক কঙ্গনা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসবের স্থিরচিত্র ও ভিডিও ছড়িয়ে পড়েছে। 

এমনই এক ভিডিও চোখে পড়েছে ভারতীয় অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউতের। বঙ্গবন্ধু ম্যুরাল ভেঙে ফেলার বিষয়টি মোটেও ভালোভাবে নেননি তিনি। জানিয়েছেন তীব্র প্রতিবাদ। 

নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও স্টোরি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘বাংলাদেশিরা শেখ মুজিবুর রহমানের মূর্তির ওপর প্রস্রাব করছেন। তিনিই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। স্বাধীনতা অর্জন করার পরেই তাকে হত্যা করা হয়েছিল। আমি ভাবছি, এই মানুষটা কী না করেছিলেন! তার ওপর কেন প্রস্রাব করছেন!’

কঙ্গনা তার পোস্টে আরও লেখেন, ‘কয়েকজনকে দেখলাম চিড়িয়াখানায় ঢুকে পশুদের ধরে ধরে মারছে। প্রধানমন্ত্রী ইস্তফা দেওয়ার পরেও তাদের প্রতিবাদ থামেনি বোধ হয়! এটাকেই কি প্রতিবাদ বলে?’

এখানেই থামেননি কঙ্গনা। অভিনেত্রী আরও লেখেন, ‘যারা পশুদের সঙ্গে এই কাজ করতে পারে, তারা আপনার সঙ্গে কী করবে, ভাবুন।’

যদিও বাংলাদেশের সামগ্রিক চিত্র নিয়ে বরাবরই বিস্ফোরক মন্তব্য করেন এই অভিনেত্রী। বিভিন্ন গুজবের সত্যতা যাচাই না করেই, সেসব নিয়েও ঘোলাটে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেন তিনি।

এর আগে আরও এক পোস্টে শেখ হাসিনার ভারতে অবস্থান করা নিয়ে কঙ্গনা লেখেন, ‘ভারত হলো তার আশেপাশের সকল মুসলিম রাষ্ট্রের আসল মাতৃভূমি। আমরা গর্বিত এবং সম্মানিত যে বাংলাদেশের প্রধানমন্ত্রী (সাবেক) ভারতে সুরক্ষিতবোধ করেন। কিন্তু যারা ভারতে থাকে তারা বারেবারে প্রশ্ন করে কেন হিন্দু রাষ্ট্র? কেন রাম রাজ্য? কেন সেটা তো বোঝাই যাচ্ছে!!’

এখানেই থেমে যাননি কঙ্গনা। তিনি আরও লেখেন, ‘মুসলিম দেশে তো মুসলমানরাও সুরক্ষিত নয়। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ব্রিটেনে যা ঘটছে সেটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা সৌভাগ্যবান যে রাম রাজ্যে থাকি। জয় শ্রী রাম।’ 

০৮ আগস্ট ২০২৪
ফেভিকন

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙতে দেখে বিস্ফোরক কঙ্গনা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৫৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙতে দেখে বিস্ফোরক কঙ্গনা

আপডেট সময় : ০২:৫৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪