1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী উসকানি না দিলে ইরানে আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা

পরীর প্রেমে মগ্ন সেই সাদী, কী জবাব দিলেন পরীমণি

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কয়েকদিন আগে যখন ঢাকাই চিত্রনায়িকা পরীমণির গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তখন আদালতে নায়িকার জামিনদার হিসেবে দেখা যায় এক তরুণকে। এরপর নায়িকা পরীমণির সঙ্গে নিয়মিতই দেখা মিলত তার। প্রশ্ন ওঠে, পরীমণির সাথে থাকা সেই তরুণের পরিচয় নিয়ে।

পরে জানা যায়, পেশায় সংগীতশিল্পী সেই তরুণ। নাম শেখ সাদী। মূলত পরীমণির জামিনদার হয়ে আলোচনায় আসেন তিনি। শুধু কি তাই? নিয়মিত পরীর সঙ্গে সাদীর দেখা মেলায় তাদের নিয়ে ওঠে প্রেম গুঞ্জন! যদিও এসব অস্বীকার করেছেন দুইজনই।

কিন্তু, তারা প্রেম গুঞ্জন উড়িয়ে দিলেও সাদীর সাম্প্রতিক একটি পোস্ট নজর কাড়ে সবার। যেখানে ‘পরী’র প্রতি মগ্ন হওয়ার ভাব প্রকাশ করেন সাদী। সঙ্গে সেই পোস্টে পরীর প্রতিক্রিয়াও ইঙ্গিত দেয় আরও গভীর কিছুর!

রোববার রাতে নিজের কিছু ছবি প্রকাশ করেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি ইংরেজি বাক্য। যার বাংলা অর্থ দাঁড়ায়- ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’।

সাদীর এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরীমণিও সাড়া দেন। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি স্টিকার কমেন্ট দিয়ে পরী লেখেন, ‘ওহ’।

এরপর থেকেই ফের প্রেম জল্পনা পরী-সাদীকে নিয়ে। সাদীর পোস্টে অনুরাগীদের মন্তব্য ছিল এমন, ‘দুজনের জন্যই অনেক ভালোবাসা রইল।’ আরেকজন লেখেন, ‘আমাদের সন্দেহ ঠিক ছিল।’ অপর আরেকজন লেখেন, ‘আগেই ধারণা করেছিলাম, আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল!’

১০ ফেব্রুয়ারি ২০২৫
ফেভিকন

পরীর প্রেমে মগ্ন সেই সাদী, কী জবাব দিলেন পরীমণি

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে

পরীর প্রেমে মগ্ন সেই সাদী, কী জবাব দিলেন পরীমণি

আপডেট সময় : ০৯:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫