1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী উসকানি না দিলে ইরানে আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা

পরিবেশ দূষণ রোধে বিশেষ অভিযান : ৪ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশ দূষণ রোধে বিশেষ অভিযানে এক সপ্তাহে ২০৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ৬৫টি ইটভাটার কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে। একইসঙ্গে ২৫টি বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর সারা দেশে গত ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ৭৪টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। এতে ২০৬টি মামলার মাধ্যমে ৪ কোটি ৫৩ লাখ ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় এবং ৬৫টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। একইসঙ্গে ২৫টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা এবং ১৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

অপরদিকে, আজও দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালানো হয়েছে। এরমধ্যে বগুড়া, গাজীপুর, যশোর, কুমিল্লা, মাগুড়া, ফরিদপুর ও টাঙ্গাইল জেলায় ২৩টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় ও ১৮টি ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। গাজীপুরে এক ভাটা মালিককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পরিবেশ সুরক্ষায় রাজধানীর শাহবাগেও কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৫টি পরিবহনের চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফিটনেসবিহীন ৪টি গাড়ি ডাম্পিং করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ৩টি যানবাহনের চালককে ১,৫০০ টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জেও বায়ুদূষণকারী ৩টি স্টিল মিল থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পলিথিন উৎপাদন ও ব্যবহার রোধে কুমিল্লা, পিরোজপুর, হবিগঞ্জ ও ঢাকায় ৩৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ২১১.৫ কেজি পলিথিন ও ৬৫ বস্তা কাঁচামাল জব্দ করা হয়। একটি কারখানা সিলগালা করা হয়।

ঢাকার বসিলা ও আফতাব নগরে খোলা নির্মাণ সামগ্রী রাখার দায়ে ৮টি প্রতিষ্ঠান থেকে ৩৪,৫০০ টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তরের দূষণ বিরোধী বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

০৯ জানুয়ারি ২০২৫
ফেভিকন

পরিবেশ দূষণ রোধে বিশেষ অভিযান : ৪ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

পরিবেশ দূষণ রোধে বিশেষ অভিযান : ৪ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫