1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী উসকানি না দিলে ইরানে আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা

এমপিওভুক্তকরণের দাবীতে “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ” এর অবস্থান কর্মসূচির ২য় দিন

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৪ ফেব্রুয়ারি (সোমবার) জাতীয় প্রেসক্লাবের সামনে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবীতে নন-এমপিও সংগঠনের মোর্চা “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ” এর উদ্যোগে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি ২য় দিনের মত অব্যাহত রয়েছে।

শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, নন-এমপিও শিক্ষকদের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। আন্দোলনরত শিক্ষক নেতৃবৃন্দের সাথে দ্রুত আলোচনা করে সমস্যা সমাধানে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল মতিন নন-এমপিও শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে বলেন, নন-এমপিও শিক্ষকরা দীর্ঘ ১৫-২০ বছর যাবত আন্দোলন সংগ্রাম করে আসছে। বিগত ফ্যাসিবাদী সরকার তাদের দাবির প্রতি কর্ণপাত না করলেও আমরা আশা করবো ২৪’র ছাত্র-জনতার বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার নন-এমপিও শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেবে।

কর্মসূচিতে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি একটি চলমান প্রক্রিয়া। প্রতিবছর এমপিওভুক্তির জন্য আবেদন নেয়া হবে। কিন্তু দুঃখের বিষয় গত চার বছর কোন আবেদন নেয়া হয়নি। ২০২৫ সালে যদি আবেদন না নেয়া হয় তাহলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। কারণ দীর্ঘ ২০-২৫ বছর ধরে বিনা বেতনে কেউ চাকরি করতে পারেনা।

তারা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সামাজিক মর্যাদা ও সীমাহীন কষ্টের কথা চিন্তা করে বিগত ফ্যাসিস্ট সরকারের এমপিও নীতিমালা ২০২১ বাতিল করে স্বীকৃতিই একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও’র নীতিমালা কার্যকর করে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা, ভোকেশনাল, কৃষি ও ডিগ্রি কলেজ) একযোগে এমপিওভুক্ত করার দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বাজেটে ২৫০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। উক্ত টাকা দ্বারা অবিলম্বে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বেতন প্রদান রাষ্ট্রের একনম্বর অগ্রাধিকার হতে হবে। দেশে আন্দোলনরত যতগুলো পেশাজীবী সংগঠন যত দাবী করছে তার মধ্যে নন-এমপিও (বেতন বিহীন) শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দেয়া সবচেয়ে যৌক্তিক ও মানবিক দাবী। শিক্ষা মৌলিক অধিকার। শিক্ষকের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। শিক্ষায় বিনিয়োগ শ্রেষ্ঠ বিনিয়োগ। শিক্ষকদের জীবনমান উন্নত না হলে দেশপ্রেমিক শিক্ষার্থী তথা আদর্শ নাগরিক গঠন করা সম্ভব নয়। আদর্শ নাগরিক ছাড়া দেশের স্বার্বভৌমত্ব বিপন্ন হয়। তারা আরো বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে।

নন-এমপি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি প্রিন্সিপাল মোঃ সেলিম মিঞার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক মোঃ সিবগাতুল্লাহ, সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মোঃ দবিরুল ইসলাম ও অধ্যক্ষ নাজমুছ সাহাদাৎ আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ আফতাবুল আলম, সমন্বয়ক অধ্যক্ষ মিজানুর রহমান ভূঁইয়া, সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ, সমন্বয়ক প্রধান শিক্ষক আবু বক্কর মোঃ এরশাদুল হক, সমন্বয়ক প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান বাবুল, সমন্বয়ক সুপার মোঃ ফরহাদ হোসেন বাবুল সহ আরো অনেকে।

২৪ ফেব্রুয়ারি ২০২৫
ফেভিকন

এমপিওভুক্তকরণের দাবীতে “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ” এর অবস্থান কর্মসূচির ২য় দিন

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

এমপিওভুক্তকরণের দাবীতে “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ” এর অবস্থান কর্মসূচির ২য় দিন

আপডেট সময় : ০৫:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫