1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

উইকিপিডিয়াকে ভর্ৎসনা ভারতীয় হাইকোর্টের, নেপথ্যে কী?

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুধু তাই নয়, আদালত অবমাননার অভিযোগ তুলে কড়া সুরে জানানো হয়েছে, এভাবে চললে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হবে উইকিপিডিয়াকে ‘ব্লক’ করার জন্য।

গোটা ঘটনার সূত্রপাত এক মানহানির মামলাকে কেন্দ্র করে। অন্যান্য একাধিক সংস্থার পাশাপাশি সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) প্রোফাইল রয়েছে উইকিপিডিয়ায়। অভিযোগ উঠেছে, সেখানে তাদের সম্পর্কে এমন কিছু তথ্য যোগ করা হয়েছে, যা শুধু অপমানজনক নয়, অত্যন্ত আপত্তিকর। সরকারের পৃষ্টপোষক বলে অভিযোগ করার পাশাপাশি এএনআই প্রসঙ্গে সেখানে লেখা হয়েছিল, বর্তমান সরকারের ‘প্রোপাগান্ডা টুল’ বা ‘অপপ্রচারের অস্ত্র’। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উইকিপিডিয়ায় বিরুদ্ধে মানহানি মামলা করে এএনআই।

যার ভিত্তিতে আদালতের পক্ষ থেকে নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয়, উইকিপিডিয়ায় এএনআই সংক্রান্ত তথ্য সংশোধনে কার হাত? যদিও উইকিপিডিয়া এই বিষয়ে কোনও জবাব দেয়নি। এরপরই উচ্চ আদালতে মানহানি মামলা দায়ের হয়।

সেই মামলায় উইকিপিডিয়ায় আইনজীবী বলেন, আমরা কিছু তথ্য ইতোমধ্যে দিয়েছি। তবে, সংস্থার পক্ষ থেকে কাউকে আদালতে পেশ করতে আমাদের কিছুটা সময় দেওয়া হোক। কারণ আমাদের সংস্থার কাজকর্ম ভারত থেকে পরিচালিত হয় না।

এই মন্তব্যেই ক্ষুব্ধ হন বিচারপতি নবীন চাওলা। তিনি বলেন, এর আগেও এই ধরনের যুক্তি পেশ করা হয়েছে আপনাদের পক্ষ থেকে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পাশাপাশি আদালত বলেন, আপনাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেব। এই মামলায় এই যুক্তি গ্রহণযোগ্য নয় যে উইকিপিডিয়া ভারত থেকে চলে কি না। এখানে আপনাদের ব্যবসা বন্ধ করে দেব। সরকারকে নির্দেশ দেব উইকিপিডিয়াকে ব্লক করে দেওয়ার জন্য। এর আগেই এমন বক্তব্য পেশ করেছিলেন আপনারা। যদি ভারত আপনাদের পছন্দের জায়গা না হয় তাহলে এখানে থাকার কোনো প্রয়োজন নেই।

এরপরই আদালত অবমাননার নোটিশ দেওয়া হয় উইকিপিডিয়াকে। আগামী অক্টোবর মাসে মামলার পরবর্তী শুনানি।

০৬ সেপ্টেম্বর ২০২৪
ফেভিকন

উইকিপিডিয়াকে ভর্ৎসনা ভারতীয় হাইকোর্টের, নেপথ্যে কী?

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে

উইকিপিডিয়াকে ভর্ৎসনা ভারতীয় হাইকোর্টের, নেপথ্যে কী?

আপডেট সময় : ০৮:১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪