1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

আপনার আচরণ এমন হবে ভাবিনি, জামিল আহমেদের উদ্দেশে নূনা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামিল আহমেদের সরে দাঁড়ানোর ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই এই নাট্যব্যক্তিত্বের পক্ষ নিয়েছেন অনেকে আবার জামিল আহমেদের উদ্দেশে বিভিন্ন প্রশ্ন ছুড়েছেন।

তাদেরই একজন নাট‍্যকার, নির্দেশক, অভিনেত্রী নূনা আফরোজ। সম্প্রতি শিল্পকলা একাডেমির সাবেক এই মহাপরিচালকের উদ্দেশে একটি খোলা চিটি লিখেছেন তিনি।

যেখানে নূনা লিখেছেন- খোলাচিঠি, বরাবর জামিল আহমেদ। আপনার চারটি শর্ত মেনে নিলে নাকি আপনি মহাপরিচালকের পদে থাকবেন, তাতে হাতে গোনা আপনার প্রিয় বা অনুগত কয়েকটি থিয়েটার দল ছাড়া অন্য দলগুলোর কী হবে?

নূনা আফরোজ লেখেন, আপনি তো শুরু থেকেই বৈষম্য শুরু করেছেন। চলাকালীন প্রদর্শনী বন্ধ করেছেন, অমুকে অভিনয় করলে প্রদর্শনী করতে দেওয়া যাবে না।অমুক, অমুক দলকে হল বরাদ্দ দেওয়া হবে না। হল ফাঁকা থাকলেও দেননি, কেন? কোনো কোনো দলকে আবার মাসে ৩/৪ দিনও হল বরাদ্দ দিয়েছেন,কেন? ৮৫টি দল মিলে ‘মহানগর নাট‍্যোৎসব’ করবে বলে ৩৬টি দলের নামে হল বরাদ্দ চেয়ে আবেদন করেছিল, হল ফাঁকা থাকার পরও আপনি বরাদ্দ দেননি, কেন?

নূনার প্রশ্ন, দলগুলোর পক্ষ থেকে আপনার সাথে দেখা করে কথা বলতে চেয়েছিল, আপনি সেই সৌজন্যটুকুও করেননি, কেন? মহানগর নাট‍্য পর্ষদের পক্ষ থেকে নাট‍্যোৎসবের একটি সংবাদ সম্মেলন করার জন্য সেমিনার কক্ষের বরাদ্দ চেয়ে লিখিত আবেদন করেছিল, উল্লেখিত তারিখে সেমিনার কক্ষটি খালি থাকলেও আপনি বরাদ্দ দেননি, কেন?

তার কথায়, আপনি অনেকগুলো দলকে হল বরাদ্দ দেন না, কী কারণে, বলবেন কী? কোন স্বার্থে, কাদের প্ররোচনায়? বলা যেহেতু শুরু করেছেন তাদের নামগুলো এখন বলতে পারবেন কি? আপনি যখন মহাপরিচালক পদে বসেছিলেন আমি খুশি-ই হয়েছিলাম। অভিনন্দনও জানিয়েছিলাম ফেসবুকের মাধ্যমে। সেই আপনার এমন বৈষম্যমূলক আচরণ হবে ভাবিনি!

সবশেষে নূনা লিখেছেন, আপনি মহাপরিচালক পদে থাকেন না থাকেন আমার কোনো কথা নেই কিন্তু আপনি থাকেন আর না থাকেন আমার অনুরোধ ভিন্ন ভিন্ন প্রতিটি দল সম্পর্কে কারণগুলো ব‍্যাখ‍্যা করে যাবেন যে, অনেকগুলো দলকে আপনি হল বরাদ্দ কেন দেননি?

জুলাই অভ্যুত্থানের পর গেল বছরের ৯ সেপ্টেম্বর সৈয়দ জামিল আহমেদকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক করে সরকার। দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল তাকে।  কিন্তু ছয় মাস না যেতেই পথ থেকে সরে দাঁড়ালেন তিনি।

০৩ মার্চ ২০২৫
ফেভিকন

আপনার আচরণ এমন হবে ভাবিনি, জামিল আহমেদের উদ্দেশে নূনা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৫৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

আপনার আচরণ এমন হবে ভাবিনি, জামিল আহমেদের উদ্দেশে নূনা

আপডেট সময় : ০৮:৫৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫