1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

আকার বাড়ছে উপদেষ্টা পরিষদের, একাধিক মন্ত্রণালয়ে রদবদলের সম্ভাবনা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে অর্জিত জনতার বিজয়ের পর ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। নানা চড়াই-উৎরাই পেরিয়ে ইতোমধ্যে দুই মাস পার করেছে ইউনূস সরকার।

এর মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে দরবদল হলেও এবার জানা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন মুখ যুক্ত হতে যাচ্ছেন। নতুন তিনজন উপদেষ্টার শপথগ্রহণসহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে ফের রদবদল হতে পারে।

কালবেলার এক প্রতিবেদনে বলা হয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টাদের দায়িত্ব দেওয়া হতে পারে। এ ছাড়া প্রায় ৫টি মন্ত্রণালয়ে দায়িত্ব পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে ইতোমধ্যে ২০ জন উপদেষ্টা দায়িত্ব পালন করে যাচ্ছেন। এরইমধ্যে উপদেষ্টা পরিষদে রদবদল করা হয়েছে। তবে সরকারের কার্যক্রম আরও গতিশীল করতে উপদেষ্টা পরিষদে নতুন সদস্য যুক্ত করা ও কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব রদবদলের আলোচনা চলছে।

ইতোমধ্যে উপদেষ্টা পদে একাধিক ব্যক্তিকে যাচাই করেছেন সরকারের সংশ্লিষ্টরা। আগামী সপ্তাহে শপথের জন্য তাদের ডাক পড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

সম্ভাব্য উপদেষ্টার আলোচনায় রয়েছেন- এ এফ এম সোলায়মান চৌধুরী, ড. ইফতেখার আহমেদ চৌধুরী, ড. মঞ্জুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য একজন চিকিৎসককে দায়িত্ব দেওয়া হতে পারে।

তালিকায় নতুন মুখ হিসেবে আলোচনায় আছেন কূটনীতিক ও শিক্ষাবিদ ড. ইফতেখার আহমেদ চৌধুরী। তিনি ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারে পররাষ্ট্র এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

আলোচনায় রয়েছেন ড. মঞ্জুরুল ইসলাম। তিনি একজন অর্থনীতিবিদ। এছাড়া মো. জাহাঙ্গীর আলম চৌধুরী একজন শিল্পপতি। নতুন করে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

১৭ অক্টোবর ২০২৪
ফেভিকন

আকার বাড়ছে উপদেষ্টা পরিষদের, একাধিক মন্ত্রণালয়ে রদবদলের সম্ভাবনা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৩১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে

আকার বাড়ছে উপদেষ্টা পরিষদের, একাধিক মন্ত্রণালয়ে রদবদলের সম্ভাবনা

আপডেট সময় : ১০:৩১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪