1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী উসকানি না দিলে ইরানে আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা

এয়ারপোর্টে মহাসড়ক অবরোধ করে সিভিল এভিয়েশন কর্মচারীদের বিক্ষোভ

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বেবিচক সদর দপ্তরের সামনে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধও করেন। কয়েক শত কর্মকর্তা-কর্মচারী এ বিক্ষোভে অংশ নিয়েছেন।

এ সময় তারা ‘এভসেক বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করা, বেবিচকের অধীনে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সিদ্ধান্ত অবিলম্বে বন্ধ করা, বেবিচকের অর্গানোগ্রাম পূর্ণভাবে বাস্তবায়ন করা, প্রতিষ্ঠানটির কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত করা, ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় সব জনবল প্রত্যাহার করা, ১০ সদস্যের পরিচালনা পর্ষদের বিদ্যমান বৈষম্য দূর করা, বেবিচকের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার‘ দাবী জানান।

বিমান বন্দর সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে কথা বলে জানা যায়, বিমান বাহিনী কর্তৃপক্ষ এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্ব এককভাবে নেওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। এ নিয়ে অন্যান্য সংস্থাগুলোর মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। নিরাপত্তার নামে অন্যান্য সংস্থাগুলোর মূল টার্মিনালে ঢোকার ক্ষেত্রে তারা বাধা প্রয়োগ করছে। এমনকি সংবাদ কর্মীদের সাথেও তারা বিভিন্ন সময় অসৌজন্যমূলক আচরণ করছে। যে ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে দেখা গেল এবং নাম প্রকাশে অনিচ্ছুক এপিবিএন‘র এক সহকারী পুলিশ সুপার বলেন, এ ক্ষোভ দিনকে দিন বাড়তেই থাকবে যদি সব অংশীজনকে নিয়ে একটা সুষ্ঠু সমাধান করা না যায়।

সরেজমিন দেখা যায়, সকালে বেবিচকের আন্দোলনকারীরা সদর দপ্তর থেকে মিছিল নিয়ে মূল সড়কে যায়। এরপর সেখানে প্রায় আধাঘন্টা অবরোধ চলাকালীন সময় এ সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুইঁয়া উপস্থিত হয়ে তাদের শান্ত করে ফিরিয়ে নিয়ে যান।

আন্দোলনকারীরা বলেন, ‘আমাদের দাবি যৌক্তিক। বিমান বাহিনীর সদস্যদের প্রত্যাহারসহ আমাদের দাবি না মানা হলে আমরা আরও বৃহত্তর কর্মসূচি দেব।’

এদিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর বিরুদ্ধে একটি আলাদা নিরাপত্তা বাহিনী গঠন সম্পর্কিত বিষয়ে ভিত্তিহীন তথ্য এবং অপপ্রচার প্রসঙ্গে এ সংস্থার সহকারী পরিচালক জনসংযোগ মুহাম্মাদ কাউসার মাহমুদের স্বাক্ষরিত একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

১৭ মার্চ ২০২৫
ফেভিকন

এয়ারপোর্টে মহাসড়ক অবরোধ করে সিভিল এভিয়েশন কর্মচারীদের বিক্ষোভ

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০২:১১:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

এয়ারপোর্টে মহাসড়ক অবরোধ করে সিভিল এভিয়েশন কর্মচারীদের বিক্ষোভ

আপডেট সময় : ০২:১১:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫