1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

প্যারিসে মোহনীয় লুকে নজর কাড়লেন মেহজাবীন

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সময়টা ভালোই যাচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। সাম্প্রতিক সময়ে নানা ব্যস্ততা শেষে রয়েছেন ছুটির আমেজে। বেশ কয়েকদিন হলো ফ্র্যান্সের প্যারিসে অবস্থান করছেন অভিনেত্রী। তার সাম্প্রতিক পোস্টগুলোই বলে দেয়- এই ছুটি কতটা উপভোগ করছেন মেহজাবীন।

পরিচালক আদনান আল রাজিবকে নিয়ে এখন সুখের সংসার মেহজাবীনের। গেল কান চলচ্চিত্র উৎসবে দেশের প্রতিনিধিত্বও করেছেন আদনান; সেখানে ছিলেন মেহজাবীনও।

এবার খানিকটা ফ্রি হয়ে আদনানকে নিয়ে প্যারিসের রাস্তায় ঘুরঘুর করে কাটাচ্ছেন মেহজাবীন। কোথাও ঘুরতে বের হলেই একসঙ্গে ফ্রেমবন্দী হন তারা, উপভোগ করেন নিজেদের সেরা মুহূর্তগুলো। 

তবে এবার প্যারিসের রাস্তায় ফ্রেমবন্দী হলেন শুধু অভিনেত্রী নিজেই। পরনে আকাশি রঙের পোশাকে পোজ দিয়েছেন সেখানকার ঐতিহ্যবাহী ‘ক্যাফে ব্রাসেরি’র সামনে থেকে। সেখানে এক মোহনীয় লুকে নজর কাড়েন অভিনেত্রী; ফুটে ওঠে তার রূপের স্নিগ্ধতা। 

সামাজিক মাধ্যমে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ব্লু-টিফুল’। এক শব্দে যেন অভিনেত্রী বুঝিয়ে দিলেন- একটি মাত্র রঙ মেহজাবীনের রূপ-সৌন্দর্য্যকে বর্ণনা করে দিল।

আরও একটি ভিডিও পোস্ট করেন মেহজাবীন। লিখেছিলেন—’কফি ডেট ইন প্যারিস’। সেখানে দেখা গেছে তাকে স্টাইল নিয়ে কফি উপভোগ করতে। আবার কখনো রেস্টুরেন্টের টেবিলে বসে কিংবা একান্তে হাঁটতে হাঁটতেও ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী। 

মেহজাবীনের এই ছবিগুলোতে ভক্তদের প্রতিক্রিয়া ছিল ব্যাপক। অসংখ্য মন্তব্যও দেখা গেছে মন্তব্যঘরে; ছড়িয়ে গেছে মুগ্ধতাও।

ছোট পর্দায় দীর্ঘ এক দশক ধরে নিজের অবস্থান দৃঢ়ভাবে ধরে রেখেছেন মেহজাবীন চৌধুরী। সম্প্রতি বড় পর্দায়ও কাজ করছেন তিনি। তার অভিনীত কিছু চলচ্চিত্র ঘুরে এসেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও, যা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে।

এদিকে কিছুদিন আগেই পরিচালক আদনান আল রাজিব-এর সঙ্গে দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিয়েছেন এই অভিনেত্রী। এখন একসঙ্গে কাটাচ্ছেন তাদের নতুন দাম্পত্যজীবনের রোমাঞ্চকর দিনগুলো।

২২ জুন ২০২৫
ফেভিকন

প্যারিসে মোহনীয় লুকে নজর কাড়লেন মেহজাবীন

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:২৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

প্যারিসে মোহনীয় লুকে নজর কাড়লেন মেহজাবীন

আপডেট সময় : ১১:২৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫