1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী উসকানি না দিলে ইরানে আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা

নামের ভুল বানান নিয়ে ক্ষুব্ধ কনকচাঁপা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের নন্দিত সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। দীর্ঘদিনের সংগীত ক্যারিয়ারে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। 

গান ও ছবি আঁকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় কনকচাঁপা। বিভিন্ন সময়ই নিজের ভাবনা, ব্যক্তিজীবনের নানা তথ্য সেখানে ভক্তদের মাঝে তুলে ধরেন এই গায়িকা।

সেই ধারাবাহিকতায় এবার নামের বানান শুধরে দিলেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এমনটা করেছেন তিনি।

এ গায়িকা স্ট্যাটাসে লেখেন, ‘আমি রুমানা মোর্শেদ কনকচাঁপা। অথচ ৮০ শতাংশ মানুষ আমার নাম লেখে রোমানা। রুমানাকে রুমানা লেখা কি এতই কঠিন?  ইংরেজিতেও এর পার্থক্য অনেক। Rumana, Romana-তে পার্থক্য আছে না? উকার, ওকার-এ পার্থক্য আছে না? নামের বানান ভুল আমি একদম মানতে পারি না।’

এদিকে তার এই স্ট্যাটাস চোখে পড়েছে নেটিজেনদের। তারা মন্তব্যের ঘরে গায়িকার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। কেউ কেউ নাম সঠিক করে লেখার গুরুত্বও জানিয়েছেন সেখানে।

প্রসঙ্গত, দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন কনকচাঁপা। সিনেমায় প্লে-ব্যাকে কণ্ঠ দেয়া গানের সংখ্যা তিন হাজারেরও বেশি। একক অ্যালবাম প্রকাশ করেছেন ৩৫টিরও বেশি।

এ তারকার গাওয়া অসংখ্য গানের মধ্যে উল্লেখ্যযোগ্য গানগুলো হচ্ছে―‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়’, ‘তোমায় দেখলে মনে হয়’, ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘তুমি আমার এমনই একজন’ ইত্যাদি।

১১ ফেব্রুয়ারি ২০২৫
ফেভিকন

নামের ভুল বানান নিয়ে ক্ষুব্ধ কনকচাঁপা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১০:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

নামের ভুল বানান নিয়ে ক্ষুব্ধ কনকচাঁপা

আপডেট সময় : ১০:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫