শিরোনাম
আমি উপলব্ধি করতে পারি এই পাগলামিকেই ভালোবাসা বলে
ঢাকা সংবাদ ডেস্কঃ সম্পর্কের ২০ বছর পূর্তিতে স্ত্রী জেনেলিয়া ডি সুজাকে নিয়ে একটি পোস্ট করেছেন বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ। ২০ বছর আগে ‘তুঝে মেরি কসম’ ছবির সেটে দু’জনের পরিচয়। সেখান থেকেই সম্পর্কে জড়ান তারা। সেইসময়কার এবং বর্তমান সময়কার দুটি ছবি পোস্ট করে রীতেশ লিখেছেন, ‘২০ বছর আগে এই যাত্রার শুরু… তোমার জন্য যা অনুভব করি, সেটা ভালোবাসা নয়, পাগলামি।’
রীতেশের সেই পোস্টের নিচে মন্তব্য করেছেন জেনেলিয়াও। তাতে তিনি লিখেছেন, ‘একটি করে বছর যায় আর আমি উপলব্ধি করতে পারি এই পাগলামিকেই ভালোবাসা বলে।’
সম্পর্কের ২০ বছর পূর্তিতে একটি ভিডিও পোস্ট করেছেন জেনেলিয়া। সেখানেই রীতেশ ও জেনেলিয়াকে একসঙ্গে নাচতে দেখা গেছে। জেনেলিয়া লিখেছেন, ‘২০ শুধুই একটি সংখ্যা। রীতেশের সঙ্গে এই সম্পর্ক অনন্তকালের।’
ঢাকা সংবাদ.কম/এসআর
১৪ ফেব্রুয়ারি ২০২২

















