1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

মোবাইল ব্যাংকিং সীমাবদ্ধতার ঘোষণায় আপত্তি, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি-বুলুর

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিং লেনদেনের সীমা এক হাজার টাকার মধ্যে নির্ধারণের সরকারি ঘোষণায় আপত্তি জানিয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে  বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বার আমিনুল ইসলাম বুলু এ সিদ্ধান্তকে জনস্বার্থ বিরোধী উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বুলু আরো বলেন, মোবাইল ব্যাংকিং বর্তমানে দেশের আর্থিক লেনদেন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, ভাসমান শ্রমজীবী ও গ্রামাঞ্চলের জনগোষ্ঠী দৈনন্দিন আর্থিক লেনদেনে মোবাইল ব্যাংকিংয়ের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। হঠাৎ করে এ ধরনের সীমাবদ্ধতা আরোপ করা হলে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়বেন।

বিবৃতিতে বলা হয়, বেতন পরিশোধ, রেমিট্যান্স গ্রহণ, ক্ষুদ্র ব্যবসার লেনদেন, চিকিৎসা ও শিক্ষাসংক্রান্ত ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় আর্থিক কার্যক্রমে মোবাইল ব্যাংকিং বড় ভূমিকা রাখছে। নতুন সীমাবদ্ধতা এসব কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলবে এবং আর্থিক অন্তর্ভুক্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।

আমিনুল ইসলাম বুলু বলেন, কোনো ধরনের অনিয়ম বা নিরাপত্তাজনিত উদ্বেগ থাকলে তা প্রযুক্তিগত উন্নয়ন, কার্যকর নজরদারি ও সেবার মান বৃদ্ধির মাধ্যমে সমাধান করা যেতে পারে। কিন্তু সরাসরি সেবায় কড়াকড়ি আরোপ সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে মোবাইল ব্যাংকিং সেবার স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গ্রাহকস্বার্থ রক্ষায় অংশীজনদের সঙ্গে আলোচনা করে টেকসই ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণের দাবি জানানো হয়।

০২ ফেব্রুয়ারি ২০২৬
ফেভিকন

মোবাইল ব্যাংকিং সীমাবদ্ধতার ঘোষণায় আপত্তি, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি-বুলুর

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:১৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ১৮০ বার পড়া হয়েছে

মোবাইল ব্যাংকিং সীমাবদ্ধতার ঘোষণায় আপত্তি, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি-বুলুর

আপডেট সময় : ১১:১৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬