1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

‘পুষ্পা টু’র কারণে হল পাচ্ছে না ছবি, ক্ষোভ প্রকাশ করলেন দেব

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টলিউড সুপারস্টার দেব-এর ‘খাদান’ যে ভরপুর অ্যাকশনে ঘেরা ছবি হতে চলেছে সেটার আঁচ অনেকদিন আগেই পেয়েছেন দর্শকেরা। অ্যাকশন ঘরানার দক্ষিণী সিনেমাকেও টেক্কা দিতে তৈরি এই ছবি। 

সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। এক ঝলক দেখলেই দর্শকেরা বলবেন, এ যেন অন্য এক দেব।

‘আজ এই জমি খাদান হবে, নয়তো শ্মশান’। দেবের মুখে টানটান ডায়লগেই বাজিমাত। এদিকে ঠান্ডা মেজাজে দোসর যিশু। দু’জনের লুকেই ধরা পড়ল দারুণ চমক। কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি।

কয়লা খনি অঞ্চলের প্রেক্ষাপটে দুই বন্ধুর গল্প বলবে ‘খাদান’। ‘শ্যাম মাহাতো’ এবং ‘মোহন দাস’-এর বন্ধুত্ব ঘিরেই আবর্তিত হবে এই ছবির গল্প।‌ এই দুই চরিত্রে থাকছেন দেব ও যিশু।

ছবি প্রচারে সারা বাংলায় ঘুরছে ‘খাদান’ টিম। তবে ছবি মুক্তির আগে হতাশার সুর দেবের গলায়! খানিকটা ক্ষোভও প্রকাশ করলেন নায়ক।

কিন্তু সিনেমা মুক্তির আগেই কি নিয়ে আক্ষেপ দেবের? জানা গেছে, ‘পুষ্পা টু’ সিনেমার ঝড়ে কলকাতায় সেভাবে হল বুকিং পাচ্ছে না খাদান। সব প্রেক্ষাগৃহেই এখনও পর্যন্ত ‘পুষ্পা টু’র ঝড় চলছে।

তাই আক্ষেপ প্রকাশ করে দেব বললেন, খুব দুঃখিত দর্শকের কাছে, কারণ খাদাম-এর আগাম টিকিট বিক্রি এখনও শুরু হয়নি। বাংলায় অন্য ভাষার ছবি মুক্তির কারণেই হয়তো এরকম হচ্ছে। তবুও আমরা চেষ্টা করছি। আশা করি দর্শক পাশে থাকবেন আমাদের।

সরাসরি ‘পুষ্পা টু’র নাম না নিলেও পরোক্ষভাবে অন্য ভাষার সিনেমার জন্য বাংলা সিনেমার হল না পাওয়ায় আক্ষেপই শোনা গেল দেবের কণ্ঠে।

প্রসঙ্গত, ২০ ডিসেম্বর রাজ চক্রবর্তীর ‘সন্তান’-এর সঙ্গে পাল্লা দিয়ে মুক্তি পাচ্ছে দেবের ‘খাদান’। এই মুহূর্তে বাংলাতেও উঠেছে ‘পুষ্পা ২’ ঝড়। বক্স অফিসেও সেই প্রভাব দেখা যাচ্ছে।

১৮ ডিসেম্বর ২০২৪
ফেভিকন

‘পুষ্পা টু’র কারণে হল পাচ্ছে না ছবি, ক্ষোভ প্রকাশ করলেন দেব

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে

‘পুষ্পা টু’র কারণে হল পাচ্ছে না ছবি, ক্ষোভ প্রকাশ করলেন দেব

আপডেট সময় : ১০:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪