1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ-কল করা যাবে অন্য অ্যাপে

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন অ্যাপটি নিত্যনতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের মেসেজিংকে আরো সহজ করে তোলা হচ্ছে। এবার নিজেদের অ্যাপ থেকে অন্য অ্যাপে প্রবেশের সুযোগ করে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। 

নতুন এ সুবিধা চালুর জন্য নিজেদের অ্যাপে ‘থার্ড পার্টি চ্যাটস’ নামে নতুন বিভাগ যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। নতুন বিভাগটিতে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ থেকে টেলিগ্রাম, সিগন্যাল, ইমেসেজ, গুগল মেসেজে বার্তা আদান-প্রদান করতে পারবেন ব্যবহারকারীরা। সুবিধাটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো।

জানা গেছে, হোয়াটসঅ্যাপ তাদের এই নতুন ফিচার ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখবে। এছাড়াও, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে অন্য বা থার্ড পার্টি অ্যাপের চ্যাটগুলো কেমন দেখাবে তার ছবি ও শেয়ার করেছে মেটা।

অন্য অ্যাপে কল করার সুবিধা

মেটা জানিয়েছে, অন্য অ্যাপ থেকে আসা মেসেজ সম্পর্কে ব্যবহারকারীদের জানাতে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে নোটিফিকেশন পাওয়া যাবে। অর্থাৎ নোটিফিকেশনে জানিয়ে দেবে অন্য অ্যাপ থেকে একটি মেসেজ এসেছে। এখান থেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ঠিক করতে পারবেন তারা মেসেজটি গ্রহণ করবেন নাকি বাতিল করবেন।

এছাড়াও ব্যবহারকারী চাইলে অন্য অ্যাপের চ্যাটের জন্য আলাদা ফোল্ডার তৈরি করতে পারবেন। থার্ড পার্টি অ্যাপের ইউজারদের সাথে চ্যাট করার সময় ব্যবহারকারীরা টাইপিং ইন্ডিকেটর, রিড রিসিপশন, ডিরেক্ট রিপ্লাই এবং রিঅ্যাকশনের মতো ‘রিচ মেসেজিং ফিচার’ পাবেন।

অন্যদিকে মেটা নিশ্চিত করেছে ২০২৭ সাল থেকে অন্য বা থার্ড পার্টি অ্যাপে কল করার সুবিধা পাবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। মূলত ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেট অ্যাক্টের কারণে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে এই বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে মেটা।

০৮ সেপ্টেম্বর ২০২৪
ফেভিকন

হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ-কল করা যাবে অন্য অ্যাপে

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে

হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ-কল করা যাবে অন্য অ্যাপে

আপডেট সময় : ০৭:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪