1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী উসকানি না দিলে ইরানে আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা

এপ্রিলে ঢাকায় আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী এপ্রিলে ঢাকায় আসতে পারেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকি বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আলোচনা করেছেন।

সফররত পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব বুধবার (৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা চলছে। আশা করা হচ্ছে,পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিলে ঢাকা সফর করবেন।

উল্লেখ্য, ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকা সফর করেছিলেন। এরপর পাকিস্তানের আর কোনো মন্ত্রী ঢাকা সফর করেনি।

এদিকে, ঢাকার পাকিস্তান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফররত পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকি পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্র, সংস্কৃতি ও বাণিজ্য বৈঠক করেছেন। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রগুলো শক্তিশালি ও পর্যালোচনা করতে ঢাকায় সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এশিয়া ও প্যাসিফিক বিষয়ক অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকি। বৈঠকগুলোতে বৈদেশিক সম্পর্ক, বাণিজ্য, সংস্কৃতি, ভিসা এবং মানুষে মানুষে যোগাযোগসহ অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে।

অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উভয়পক্ষ দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের সভার গুরুত্ব নিয়ে আলোচনা করেন, যেটি ২০১০ সালের পর আর হযনি। এছাড়া, যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক ২০০৫ সালে অনুষ্ঠিত হয়, এরপর আর ওই বৈঠক হয়নি। তারা বাণিজ্য বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি কমাতে সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করেন। তারা পর্যটন, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, রোহিঙ্গাদের সমস্যা এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় ভ্রমণ সহজ করার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।

অন্যদিকে, বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অতিরিক্ত পররাষ্ট্রসচিব। তারা দুই দেশের ক্রমবর্ধমান বাণিজ্যকে স্বীকৃতি দিয়ে সামনের দিকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রগুলো খতিয়ে দেখার বিষয়ে আলোচনা করেন।

এছাড়া, সংস্কৃতি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপক্ষীয় সংস্কৃতি বিষয়ক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব। যার মধ্যে- সংগীত, সিনেমা, নাটক, দুই দেশের তরুণদের মধ্যে সংযোগ এবং মানুষে মানুষে যোগাযোগ নিয়ে আলোচনা করেছেন। উভয়ই দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন।

প্রসঙ্গত, পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকি ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ছিলেন। পাকিস্তানের বর্তমান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ইমরান আহমেদ সিদ্দিকির স্থলাভিষিক্ত হয়ে বর্তমানে ঢাকায় ইসলামাবাদের হয়ে দূতিয়ালি করছেন।

০৫ মার্চ ২০২৫
ফেভিকন

এপ্রিলে ঢাকায় আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

এপ্রিলে ঢাকায় আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫